হাওড়া,১ এপ্রিল:- নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সার্বিকভাবে লকডাউন মেনে চলতে হবে। আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। অকারনে রাস্তায় ঘুরে বেড়াবেন না। আড্ডা মারবেন না। এর জন্য অনেক সময় পাবেন। মানুষকে ভালো রাখতে হবে। এর জন্যই কমপ্লিট লকডাউন মানতে হবে। পাশাপাশি তিনি এও জানান অযথা এনিয়ে আতঙ্কিত হবার প্রয়োজন নেই। সচেতন থাকুন। অনেক ক্ষেত্রে সাধারণ জ্বর সর্দি-কাশি নিউমোনিয়ার রোগীকে রোগী বলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক কেন্দ্র। এর ফলে অন্যান্য রাজ্যের মতোই রাজ্যের আর্থিক অবস্থার হাল শোচনীয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ডিভলিউশনের হার কমিয়ে দেওয়ায় কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার এবার ১১ হাজার কোটি টাকা পাবে না। এছাড়াও বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে। তার উপরে বাম আমলের ঋণের বোঝা রয়েছে। এসব সত্ত্বেও খুব কষ্ট করে সরকারি কর্মচারীদের মাইনে পেনশন মজুরি দিতে হচ্ছে। তবে ভবিষ্যতে কি হবে তা অনিশ্চিত হয়ে পড়ছে ক্রমশ। কয়েকটি বড় রাজ্য সরকারি কর্মীদের মাইনে পেনশন ঠিকমতো দিতে পারছে না। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং ডাক্তার সুকুমার মুখার্জি ডাক্তার অভিজিৎ চৌধুরী মতন প্রথিতযশা চিকিৎসকরা।
Related Articles
প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের কমিশনের।
কলকাতা, ২০ মে:- হাওড়ার বালি বিধানসভার লিলুয়ায় একটি বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা যৌন হেনস্থার অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের করল নির্বাচন কমিশন। গতকাল ওই মহিলা এজেন্টের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর কমিশন অভিযুক্ত প্প্রিসাইডিং অফিসারের পাশেই দাঁড়িয়েছে। অভিযোগকারীনের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারের বক্তব্য অনুযায়ী থানায় […]
আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো দীঘা থানা এবং দীঘা মোহনা থানা মন্দারমনি কোস্টাল থানা।
পূর্ব মেদিনীপুর, ১৮ মে:- আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্তকতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। রামনগর ১ , রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে দীঘা থানা এবং […]
এ বছর আইপিএল হচ্ছেই ! আইসিসির বৈঠকের পরই রাজ্য সংস্থাগুলিকে চিঠি সৌরভের।
স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- টি-২০ বিশ্বকাপের ভাগ্য নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। চলতি বছর কুড়ি-বিশের বিশ্বকাপ এবং ২০২১-এ মহিলা বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের জন্য আরও খানিকটা সময় নিতে চলেছে আইসিসি (ICC)। পরের মাসে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু এরই মধ্যে আইপিএল (IPL) নিয়ে তোড়জোড় শুরু করে দিল বিসিসিআই (BCCI)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম […]







