এই মুহূর্তে কলকাতা

বিধায়ক , সাংসদদের নিয়ে ২৯শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনে হাই ভোল্টেজ বৈঠক।

কলকাতা, ২৭ জানুয়ারি:- আগামী ২৯শে জানুয়ারি কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক তলব করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিধায়ক-সাংসদদের হাজির থাকার নির্দেশ জারি করা হয়েছে। একের পর এক দলত্যাগের ঘটনায় এবার কড়া হাতে রাশ ধরতে মরিয়া মমতা। সেই লক্ষ্যেই এই জরুরি বৈঠক তলব বলে সূত্রের খবর। এদিকে, শুক্রবার যে বৈঠক কালীঘাটে হতে চলেছে, সেখানে […]

এই মুহূর্তে কলকাতা

প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা।

কলকাতা , ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। শহরের যে গুরুত্বপূর্ণ ভবনগুলি যথা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফোর্ট উইলিয়াম, সেগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।এবার রেড রোডের কুচকাওয়াজ হবে দর্শকশূন্য শুধু নিমন্ত্রিতরাই থাকবেন। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য পরিদর্শন করবে কলকাতার পুলিশ, উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের অন্য […]

এই মুহূর্তে কলকাতা

সারা দেশের সঙ্গে এ রাজ্যে ও আজ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে।

কলকাতা ,২৫ জানুয়ারী:– সারাদেশের সঙ্গে এ রাজ্যে ও আজ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠান কি হবে আলিপুরের উত্তীর্ণ মঞ্চে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আনুষ্ঠানিকভাবে ই এপিক বা ই ভোটার কার্ডের সূচনা করবেন। অনুষ্ঠানে পাঁচজন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হবে। এছাড়া ভোট দাতাদের […]

এই মুহূর্তে কলকাতা

তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা।

কলকাতা ,২৪ জানুয়ারি:- সরকারের সাথে বাস মালিকদের আলোচনাতেও মিলল না সমাধান সূত্র। ২৮ তারিখ থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সি মালিকদের সংগঠনও। দাবি না মানলে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। বাস মালিকদের দাবি খতিয়ে দেখতে ফের আরেকদফা তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে রাজ্য সরকার। […]

এই মুহূর্তে কলকাতা

নারী শিক্ষার প্রসার ঘটাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নিত করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে।

কলকাতা ,২৪ জানুয়ারি:- সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্য়ে নারী শিক্ষার প্রসার ঘটাতে গৃহীত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রকল্পে নতুন আবাসিক স্কুল নির্মাণ এবং বর্তমান বিদ্যালয়গুলিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নিত করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। জাতীয় কন্যা সন্তান দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সারা দেশে পিছিয়ে পড়া এলাকায় সমগ্র শিক্ষা মিশনের আওতায় […]

এই মুহূর্তে কলকাতা

এবার ভোটার আইডি কার্ডও ডিজিটাল , আগামীকাল নির্বাচন কমিশন লঞ্চ করছে e-EPIC প্রকল্প।

কলকাতা, ২৪ জানুয়ারি:- এবার ভোটার আইডি কার্ডও ডিজিটাল হচ্ছে। চাইলে তা ডাউনলোড করে নিতে পারবেন ভোটাররা। সোমবার ২৫ জানুয়ারি ‘জাতীয় ভোটার দিবস’। এদিনই নির্বাচন কমিশন লঞ্চ করছে e-EPIC প্রকল্প। সামনেই অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে Digital EPIC সার্ভিস চালু হয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুটি ধাপে ডিজিটাল EPIC দেওয়া হবে। প্রথম দফাটি চলবে ২৫ জানুয়ারি থেকে […]

এই মুহূর্তে কলকাতা

সারা দেশে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে শিল্পীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে – ব্রাত্য বসু।

কলকাতা ,২৪ জানুয়ারি:- বিজেপি ক্ষমতায় এলে শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, রাজ্যের সাধারণ মানুষেরও বাক স্বাধীনতা থাকবে না বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। কলকাতার তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, এরাজ্যে শিল্পী থেকে শুরু করে সমস্ত মানুষের স্বাধীনতা রয়েছে। কিন্তু সারা দেশে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে শিল্পীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত।

কলকাতা ,২৪ জানুয়ারি:- গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উদযাপন উৎসবের সূচনা মঞ্চে মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত। তৃণমূল কংগ্রেসের নেতা ও বুদ্ধিজীবীদের একাংশ ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর অপমান প্রসঙ্গে সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর আচরণের পাল্টা সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবীর […]

এই মুহূর্তে কলকাতা

পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।

কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

শুধু দিল্লি কেন রাজধানী হবে? কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক- মুখ্যমন্ত্রী

কলকাতা , ২৩ জানুয়ারি:- শুধু দিল্লি কেন রাজধানী হবে? কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক৷ নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডের সভামঞ্চ থেকে কেন্দ্রের কাছে এমনই দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা৷ দেশের চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি তুলেছেন তিনি৷ তবে বিজেপির দাবি, এটা […]