কলকাতা ,২৪ জানুয়ারি:- সরকারের সাথে বাস মালিকদের আলোচনাতেও মিলল না সমাধান সূত্র। ২৮ তারিখ থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সি মালিকদের সংগঠনও। দাবি না মানলে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। বাস মালিকদের দাবি খতিয়ে দেখতে ফের আরেকদফা তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে রাজ্য সরকার। সমস্যা সমাধানে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রবিবার ময়দানে পরিবহন দপ্তরের অফিসে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। ছিলেন পরিবহন সচিব রাজেশ সিনহা। মুখ্যসচিব বাস মালিকদের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। বাস মালিকদের দাবি, প্রায় রোজই বাড়ছে ডিজেলের দাম। সেইসঙ্গে আনুষঙ্গিক খরচ বাড়ছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে বাসে যাত্রী এখনও খুব একটা বাড়ছে না। এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি বাস মালিকদের।
Related Articles
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন যশবন্ত সিনহা।
কলকাতা, ২১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা সম্মত হয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে একথা জানা গিয়েছে। যশবন্ত সিনহা নিজেও আজ এক টুইটে এই ইঙ্গিত দিয়ে বৃহত্তর স্বার্থে রাজনীতির সংশ্রব ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে টুইটারে যশবন্ত সিনহা লিখেছেন, […]
মা উড়ালপুলের রেলিংয়ের ওপর উঠে পড়লেন এক যুবক।
কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- মা উড়ালপুলের রেলিংয়ের ওপর হঠাৎই উঠে পড়লেন এক যুবক। যুবককে উদ্ধার করতে তৎপর পুলিশ এবং দমকল বাহিনী। পার্ক সার্কাসের ৪ নম্বর সেতুর কাছের ঘটনা। সেতুর বিমে দীর্ঘদিন বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে থাকেন ওই যুবক। তাঁর গলায় একটি দড়ি ঝোলানো ছিল। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম […]
নিট পরীক্ষার আগে রহস্যজনক নিখোঁজ কোন্নগরের ছাত্র।
হুগলি , ১০ সেপ্টেম্বর:- নিট পরীক্ষার আগে রহস্যজনক নিখোঁজ কোন্নগরের বাসিন্দা কোলকাতা পুলিশ কর্মীর ছেলে নিট পরীক্ষার্থী। হুগলি জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল। বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। […]








