কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার টোল ফ্রি নম্বর ১০৭০। মুখ্যমন্ত্রী আজ থেকেই নিয়মিত সেখানে থাকবেন বলে আগেই জানিয়েছেন।
Related Articles
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চুঁচুড়ার শ্যামসুন্দরপুর।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- রাস্তায় নির্মীয়মান বাম্পার দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি- চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শ্যামসুন্দরপুর। অভিযোগ তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে চুঁচুড়া হসপিটালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা যায় স্থানীয় মানুষের দেওয়া বাম্পার তৃণমলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল, সেইসময় বাধা দেয় […]
স্নান করতে নেমে জলে তলিয়ে যান শিক্ষাকর্মী। দেহ উদ্ধারে দেরি। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল মধ্যবয়স্ক এক ব্যক্তির। তিনি হাওড়ার নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। শনিবার সকালে পুকুরে স্নান করতে নেমে তিনি জলে তলিয়ে যান। এরপর পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও তার দেহ প্রথমে উদ্ধার করা যায়নি। পরে দীর্ঘক্ষণ পর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের লোকজন […]
সংস্কারের অভাব। ভেঙে পড়ল লিলুয়া রেল কলোনির চারতলার বারান্দার একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাফাই কর্মীরা।
হাওড়া , ১৮ ডিসেম্বর:- দীর্ঘদিন যাবৎ আবাসনের সংস্কার না হওয়ায় ফের দুর্ঘটনা ঘটল লিলুয়া রেলওয়ে কলোনিতে। শুক্রবার সকালে ওই রেল কলোনির চারতলার বারান্দার একটি অংশ নিচে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে সেই সময় কাজ করছিলেন সাফাই কর্মীরা। তাঁরা অল্পের জন্যে দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যান। সকালে লিলুয়া রেল কলোনির স্ট্যাচু রোডে চারতলা বিল্ডিংয়ের বারান্দা […]







