কলকাতা , ২৪ মে:- রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে। আরও তিনমাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। উল্লেখ্য চলতি মাসেই মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তার কর্মজীবন আরও তিন মাস বৃদ্ধির আবেদন জানিয়ে রাজ্যসরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল।
Related Articles
কোন্নগর রেল স্টেশনের হিন্দি লেখার উপর লেপে দেওয়া হলো কালি।
হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগর রেল স্টেশনের হিন্দিতে লেখা বোর্ডের উপর লেপে দেওয়া হলো কালো কালি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। এদিন সকালে নিত্যযাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এলে দেখতে পায় হিন্দিতে লেখা কোন্নগর নামের উপর কালো কালি লেপে দেওয়া হয়েছে।এই ঘটনাকে বা কারা করলো সেই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়। ঘটনার তদন্ত […]
বাম প্রার্থীর সমর্থনে কোন্নগরে প্রচার সারলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
হুগলি , ২০ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী রজত ব্যানার্জীর সমর্থনে এদিন কোন্নগরের নবগ্রাম এলাকায় প্রচার সারলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন কোন্নগরের নবগ্রামে বাম প্রার্থীর সমর্থনে শোভাযাত্রা করে সিপিএম দলের নেতা কর্মীরা। আর প্রার্থীর সমর্থনে বাম কর্মী সমর্থকদের সাথে পায়ে হেটে প্রচার সারেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোন্নগরে এসে শ্রীলেখা মিত্র জানান […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক গড়ার জন্য জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ মে:- রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে সৌজন্যের নতুন নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ পূর্বসূরী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার দ্বায়িত্ব আগেই কাঁধে তুলে নিয়েছে তাঁর সরকার। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক গড়ার জন্য জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। সরকারের কাছে এই জমি চেয়েছিল সিপিআইএম। রাজনৈতিক অবস্থান ভিন্ন মেরুর হলেও হলেও তাঁদের অনুরোধ […]







