কলকাতা , ২৪ মে:- রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে তিনি জানিয়েছেন। বার্ষিক মাত্র চার শতাংশ সুদে এই পরিমাণ ঋণ এর জন্য ছাত্র ছাত্রীদের ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও সাধারণ জাতিভুক্ত পরিবারের একজন মহিলাকে মাসে ৫০০ এবং তপশিলি জাতি উপজাতি ভুক্তদের এক হাজার টাকা করে হাত খরচা দেওয়ার প্রস্তাবও আজকের বৈঠকে গৃহীত হয়েছে। রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পটি দ্রুত চালু করার প্রস্তাব ও আজকের মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই তিনটি প্রকল্প চালু করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। উল্লেখ্য নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়াও আজকের বৈঠকে কলকাতা পুলিশের বিভিন্ন পদে আড়াই হাজার লোক নিয়োগ করার আরও একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
Related Articles
এবার থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট ব্যবহার বাধ্যতামূলক।
কলকাতা, ২৭ জুলাই:- আগামী ১৫ অগাস্ট থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নম্বরপ্লেট ব্য়বহার করা বাদ্ধতামূলক করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে। না হলা ১৫ নভেম্বরের পর থেকে জরিমানা করা শুরু হবে। প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা দিতে […]
বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ, প্রতিবাদীর উপর হামলার অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ২৮ এপ্রিল:- হাওড়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সীতানাথ ব্যানার্জী লেনে বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ করায় প্রতিবাদীর উপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়। ঘটনায় আক্রান্ত হন ‘প্রতিবাদী’ প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী। অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। সেসময় পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি। […]
লকেট ও কল্যাণের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
সুদীপ দাস , ৩০ নভেম্বর:- শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী সহ তৃণমূলের অনেকেই এখন বিজেপি দলে আসতে চাইছেন। এদিন চুঁচুড়ায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। লকেটের এই বক্তব্যের পরেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। লকেটের বিস্ফোরক বক্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। কল্যাণ ব্যানার্জী বলেন লকেট খুব ভালো […]








