কলকাতা , ২৫ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন। তিনি বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় আজ থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ১২ শর বেশি টিম পথে নেমেছে। এছাড়া সিইএসসি এলাকাতে তাদের প্রায় আড়াইশো টি দলকে কাজে নামানো হয়েছে। সমস্ত জেলা থেকে বিদ্যুৎ দপ্তর এর আধিকারিকেরা প্রতি ঘন্টায় কেন্দ্রীয় কন্ট্রোল রুমে রিপোর্ট পাঠাচ্ছেন।কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে দুটি করে দল গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য থাকছে কুইক রেসপন্স টিম। জেলায় ২০ হাজার বিদ্যুতের খুঁটি পাঠানো হয়েছে।৪৫০টি ট্রান্সফর্মার ও ২৫৫ কিমি তার পাঠানো হয়েছে।জল সরবরাহ থেকে মোবাইল পরিষেবা চালু রাখার বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।
Related Articles
রবীন্দ্র সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত কেএমডিএর।
কলকাতা, ৩০ আগস্ট:- কলকাতা জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কে এম ডি এ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য। কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার […]
জগৎবল্লভপুরে সমাজ বিরোধীদের তাণ্ডবে আতঙ্কিত মানুষ।
হাওড়া, ২৭ নভেম্বর:- গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম অসিত ভুঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় […]
লিলুয়া গুলি-কাণ্ডে ধৃত তিন, টাকা না পেয়েই হামলা, তদন্তে উঠে এলো তথ্য।
হাওড়া, ৯ এপ্রিল:- লিলুয়ায় গত ৬ এপ্রিল গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতদের নাম পীযুষ মন্ডল, রাকেশ ঝাঁ এবং শুভঙ্কর ওরফে শুভ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, এই গুলি-কাণ্ডে মূল অভিযুক্ত পীযুষ মন্ডলকে সোমবার রাতে তার বাড়ির কাছ থেকেই গ্রেফতার করা হয়। ঘটনার দিন ব্যবহৃত মোটর বাইকটিও উদ্ধার করা হয়েছে। ওই […]








