এই মুহূর্তে কলকাতা

পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে রাজ্য সরকার।

কলকাতা , ২৬ জুলাই:- রাজ্য সরকার পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কমিশন গঠনের কথা ঘোষণা করেন৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি […]

এই মুহূর্তে কলকাতা

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালিত হলো।

কলকাতা, ২৫ জুলাই:- গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশ জুড়ে পালিত হয় গুরু পূর্ণিমা। কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালিত হয়। কলকাতায় বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে ওই উপলক্ষে ভোর থেকেই সমবেত আরতি, যজ্ঞ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশ-বিদেশের সংঘের কার্যালয় গুলোতে এবং হিন্দু মিলন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের নির্দেশ এলেই প্রতি জেলায় একাধিক অক্সিজেন প্লান্ট তৈরি করবে স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সরবরাহে যেন কোনো ঘাটতি না হয় রাজ্য সরকার সেই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। রাজ্যের নির্দেশ হাতে আসার পরে স্বাস্থ্য দপ্তর প্রতি জেলায় একাধিক অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। সুন্দরবনের গোসাবা, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ সহ উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং এও […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যসভার শূন্য আসনে জহর সরকারকে প্রার্থী করলো তৃণমূল।

কলকাতা, ২৪ জুলাই:- তৃণমূল কংগ্রেস রাজ্যে রাজ্যসভার শূন্য আসনে আসন্ন নির্বাচনে প্রাক্তন আইএএস জহর সরকারকে তাদের প্রার্থী করেছে। আজ সকালে দলের তরফে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় রাজ্য থেকে রাজ্যসভার একটি আসন শূন্য হয়েছে। আগামী ৯ অগস্ট ওই আসনে উপনির্বাচন এবং ফল ঘোষণা হবে। প্রাক্তন আইএএস জহর সরকার তাঁর […]

এই মুহূর্তে কলকাতা

পড়ুয়াদের অসন্তোষের জেরে , উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মহূয়া দাসকে তলব নবান্নে।

কলকাতা, ২৪ জুলাই:- উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষ পড়ুয়াদের মধ্যে। উত্তর থেকে দক্ষিণ ফলাফলের অসন্তোষের কারণে বহু জায়গায় বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে ছাত্র ছাত্রীদের। এ নিয়েই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মহূয়া দাসকে তলব নবান্নে। মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে চলছে বৈঠক।উপস্হিত রয়েছেন শিক্ষা সচিব মনীশ জৈন,সূত্র খবর রয়েছেন সরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি।

এই মুহূর্তে কলকাতা

ভিড় সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা , ২৪ জুলাই:- কভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও এক দফায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে আরও অতিরিক্ত ছয় জোড়া ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে ট্রেনের সংখ্যা ২০৮টি থেকে বেড়ে হবে […]

এই মুহূর্তে কলকাতা

উচ্চমাধ্যমিকে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব বিদ্যালয় শিক্ষা দপ্তরের।

কলকাতা , ২৪ জুলাই:- চলতি বছরে উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করেছে। দপ্তরের আধিকারিকরা গতকাল রাতে এই নিয়ে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন। পরে সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা অথবা সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠাতে ভুল করেছে কিনা সংসদ সভাপতিকে সেই বিষয়টি […]

এই মুহূর্তে কলকাতা

লাল ও নীলবাতি গাড়ি কারা ব্যাবহার করতে পারবেন তার তালিকা প্রকাশ করলো পরিবহন দপ্তর।

কলকাতা , ২৩ জুলাই:- লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে প্রতারণা আটকাতে রাজ্য পরিবহণ দফতর এ ধরনের গাড়ি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় গাড়ির উপরে বাতি ব্যবহার করতে পারবেন এইরকম পদাধিকারীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মন্ত্রী আমলা সাংবিধানিক পদাধিকারী মিলিয়ে ১৪ ধরণের ব্যক্তিদের নাম রয়েছে যারা গাড়ির মাথায় […]

এই মুহূর্তে কলকাতা

কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় নাজেহাল মানুষ।

কলকাতা, ২৩ জুলাই:- টিকার ডোজের অভাবে আজ রাজ্য জুড়ে করোনা টিকাকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই টিকার দ্বিতীয় ডোজ পেতে মানুষকে হয়রান হতে হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুরসভা আজ তাদের টিকাকরণ কেন্দ্রগুলিতে কোভ্যাকসিন টিকা দেওয়া বন্ধ রেখেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অবিলম্বে চার […]

এই মুহূর্তে কলকাতা

জলস্বপ্ন প্রকল্পে চলতি বছরে এক কোটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেবার উদ্যোগ সরকারের।

কলকাতা, ২৩ জুলাই:- ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের মানুষের জন্য পরিশ্রুত পানীয় জলের ওপর জোর দিয়েছিল মা, মাটি, মানুষের সরকার। তার পর এক দশক কেটে যাওয়ার পর এই লক্ষ্যে অনেকটা পথই এগিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলস্বপ্ন নামে এক প্রকল্প হাতে নেয় সরকার। সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামাঞ্চলের ১ […]