কলকাতা , ২৬ জুলাই:- রাজ্য সরকার পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কমিশন গঠনের কথা ঘোষণা করেন৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি পাতা হয়েছে, তা তদন্ত করে দেখবে এই কমিশন৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পেগাসাস বিতর্ক সামনে আসার পর গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য তদন্ত কমিশন গঠন করল৷
Related Articles
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান কিষান ক্ষেত মজদুর সম্মেলন।
সৌমেন দাস,পু:বর্ধমান:- সম্প্রতি হয়ে গেলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান কিষান ক্ষেত মজদুর সম্মেলন।কার্যত এটি ছিল তাদের রাজনৈতিক কর্মী সম্মেলন।উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদুর সভাপতি বেচারাম মান্না।বর্ধমান- ১ নম্বর ব্লক মিলিকপাড়া বাস স্ট্যান্ড এ অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।এই সংগঠনের বর্ধমান ১ এ সভাপতি নির্বাচিত হয় রাজেন মুখার্জী।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কাকলি তা,কার্যকরী সভাপতি […]
কোভিড পরিস্থিতিতে বকেয়া পুর ভোটে রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন ।
কলকাতা ,১ অক্টোবর:- কোভিড পরিস্থিতির মধ্যেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু বহুদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এরাজ্যের পুরসভায় ভোট করানোর বিষয়ে কোন হেলদোল নেই সরকার বা রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রাজ্যে বকেয়া পুরভোট কবে হবে তা নিয়ে দুপক্ষই আশ্চর্যজনক ভাবে নীরব। বরং করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না […]
মর্তে এসে মাস্ক বিলি করলেন স্বয়ং জমরাজ।
সুদীপ দাস , ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে যমরাজ নিজে মর্তে এসে মাস্ক বিলি করলেন। বৃক্ষ রোপনেও অংশ নিলেন তিনি। ফসেট এর উদ্যেগে এবং ব্রতচারি অংগন ও রাসবিহারী ইন্সটিটিউট এর সহযোগিতায় চন্দননগর স্টান্ডে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। এই অনুষ্ঠানের খবর পেয়ে স্বয়ং যমরাজ হাজির। তিনি চাইছেন সবাই সুস্থ থাকুক আর কোভিড বিধি মেনে […]






