কলকাতা, ২৫ জুলাই:- গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশ জুড়ে পালিত হয় গুরু পূর্ণিমা। কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালিত হয়। কলকাতায় বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে ওই উপলক্ষে ভোর থেকেই সমবেত আরতি, যজ্ঞ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশ-বিদেশের সংঘের কার্যালয় গুলোতে এবং হিন্দু মিলন মন্দিরেও এদিন গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
Related Articles
বাঁশবেড়িয়ার নিখোঁজ যুবকের খোঁজে স্নিফার ডগ, বিপর্যয় মোকাবিলা বাহিনী
হুগলি, ২৫ আগস্ট:- ছয় দিন আগে বাঁশবেড়িয়া মহাকালীতলার বাসিন্দা যুবক লক্ষ্মণ চৌধুরী নিখোঁজ হয়েছিল।তার বন্ধু শিবনাথ সাউ তাকে পঞ্চাননতলা ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিল একটি ক্লাবে।রাতে বাড়ি ফেরেনি যুবক।তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। যুবকের পরিবার মগড়া থানায় অভিযোগ জানালে শিবনাথ সাউকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়া আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে নিয়ে আগে জিজ্ঞাসাবাদ করছে […]
নাট বল্টুকে ধরে কি হবে ? আসল যন্ত্রটাকে বিকল করতে হবে, হাওড়ায় বিস্ফোরক সেলিম।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- হিন্দুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, অচ্ছে দিন, সাধারণ বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশাপাশি ডিএ, পঞ্চায়েতে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যকে তুলোধোনা করলেন মহ: সেলিম। শুক্রবার মধ্য হাওড়ায় বিজয়ানন্দ পার্কে আয়োজিত সারা ভারত খেতমজুর ইউনিয়নের প্রকাশ্য সমাবেশে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি হলো ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। […]
পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা।
কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব […]










