কলকাতা, ২৩ জুলাই:- টিকার ডোজের অভাবে আজ রাজ্য জুড়ে করোনা টিকাকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই টিকার দ্বিতীয় ডোজ পেতে মানুষকে হয়রান হতে হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুরসভা আজ তাদের টিকাকরণ কেন্দ্রগুলিতে কোভ্যাকসিন টিকা দেওয়া বন্ধ রেখেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অবিলম্বে চার লক্ষ কোভ্যাক্সিনের ডোজ পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে৷ কিন্তু কবে সেই টিকা আসবে তা এখনও স্পষ্ট নয়৷ এই পরিস্থিতিতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে হয়রান হচ্ছেন বহু মানুষ৷ দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও কোভ্যাক্সিনের টিকা পাচ্ছেন না তাঁরা৷ এ দিন এসএসকেএম হাসপাতালেও অনেকে কোভ্যাক্সিন নিতে ভিড় করেছিলেন৷ কিন্তু টিকা না থাকায় তাদের ফিরিয়ে দিতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষ।
Related Articles
টিটু-মিঠুর মায়ের লড়াই পৌঁছল থানায় , পুলিশি হস্তক্ষেপে হাসি টিটুর মায়ের !
সুদীপ দাস, ২৭ আগস্ট:- বছর দেড়েক আগে মাস ছয়েকের টিটুর সাথে শেষ দেখা হয়েছিল তাঁর পালিত মায়ের। হঠাৎ করেই একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায় আদরের টিটু। তারপর থেকে নাওয়া-খাওয়া ভুলেছিলেন চাঁপদানীর ৯ নম্বর ওয়ার্ডের ফেসুয়াবাগানের বাসিন্দা গুড়িয়া দাস। বহু খোঁজাখুজি করেও টিটুর কোন সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে গুড়িয়া স্থানীয় পুলিশ ফাঁড়িতেও অভিযোগ জানিয়েছিলেন বলে […]
ফ্রি’তে রেশন খেয়ে মমতার সমালোচনা করছে বিজেপি – তপন দাশগুপ্ত।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- ফ্রি’তে রেশন খেয়ে মমতার সমালোচনা করছে বিজেপি। মমতার সরকারের বিরুদ্ধে সমালোচনা যারাই করবে, সেই দল ডুববে। তৃণমূলের ভোট বাড়বে। হাওড়ায় বললেন রাজ্যের মন্ত্রী তথা হুগলির তৃণমূল নেতা তপন দাশগুপ্ত। শুক্রবার হাওড়ায় লেক ল্যান্ড কান্ট্রি ক্লাবে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সাধারণ সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই মন্তব্য করেন। […]
গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১।
হুগলি , ৪ মার্চ:- গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১। পুলিশ সূত্রে জানা গেছে গোঘাট দু’নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলের ভাতসালা থেকে সুন্দরপুর যাওয়ার পথে রাত্রি প্রায় ১১ টার সময় টহলরত পুলিশের সন্দেহ হওয়া এক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে তারপরে এই ব্যক্তির কাছ থেকে একটি লাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা পুলিশ আটক […]






