কলকাতা , ২৪ জুলাই:- চলতি বছরে উচ্চমাধ্যমিকে বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব করেছে। দপ্তরের আধিকারিকরা গতকাল রাতে এই নিয়ে দীর্ঘ সময় ভার্চুয়াল বৈঠক করেন। পরে সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা অথবা সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার্থীদের নম্বর পাঠাতে ভুল করেছে কিনা সংসদ সভাপতিকে সেই বিষয়টি পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টে মূল্যায়নের সঙ্গে স্কুলগুলির পাঠানো পরীক্ষার্থীদের নম্বর জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য উচচমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গতকাল রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখান।
Related Articles
বন্ধ মিল,অভাবের তাড়নায় পরিবারকে দেশে পাঠিয়ে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল মিল শ্রমিক।
সুদীপ দাস, ২৭ আগস্ট:- নেতাদের রাজনীতি শুধুমাত্র চটকল শ্রমিকদেরকে নিয়েই চলছে। দিনের পর দিন বন্ধ মিল, মালিক কর্তৃপক্ষ খুশি মতো তাদের মিল চালায়, যখন ইচ্ছা তখনই বন্ধ করে দেয়। রাজনৈতিক নেতারা শ্রমিকদেরকে নিয়ে আন্দোলনে নামেন। মিল খুলে আবার বন্ধ হয়ে যায়। কিছুদিন আগেই গোদোলপাড়া জুটমিল খুলে যাবে এমনই সিদ্ধান্ত হয়েছিল। মেইনটেনেন্সের কাজও শুরু হয়েছিল। কিন্তু […]
কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবি।
হুগলি, ১১ আগস্ট:- হুগলি জেলার কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তোলার দাবী। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নৈটি রোডের উপরেই রয়েছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা প্রধান হাসপাতাল। হয়তো এর নাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা মানুষের একটা বড় হাসপাতালের থেকেও বেশি। কারণ এই হাসপাতাল কানাইপুর […]
সমর্থকদের আবেগের জের, শান্তির মুখে পড়তে পারে লিভারপুল !
স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- তিন দশক পর ইপিএল জিতেছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ক্লপের দল। তিন দশক অপেক্ষার পর প্রিয় দলের ইপিএল জেতার আনন্দে রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা। করোনা আবহে সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে পার্টিতে মজে থাকেন তাঁরা। লাঠিচার্জ করেও থামানো যায়নি সমর্থকদের উল্লাস। ১৫ জনকে […]










