কলকাতা , ২৪ জুলাই:- কভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও এক দফায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে আরও অতিরিক্ত ছয় জোড়া ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে ট্রেনের সংখ্যা ২০৮টি থেকে বেড়ে হবে দুশ কুড়িটি। যার মধ্যে ১৫০টি ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে। দুই দিক থেকেই সকাল সাড়ে সাতটায় প্রথম এবং রাত আটটায় শেষ ট্রেন ছাড়বে। একমাত্র স্মার্টকার্ড থাকা যাত্রীরাই এই ট্রেনে চড়তে পারবেন। শনিবার শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেনে উঠতে পারবেন।
Related Articles
সচিব বদল
কলকাতা, ৩ নভেম্বর:- আজ সচিব স্তরের রদবদল করা হল। আবাসন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হৃদেস মোহন কে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হল। হৃদেস মোহনের জায়গায় আবাসন দপ্তরের প্রধান সচিব হলেন রাজেশ কুমার সিনহা। কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Post Views: 447
আজ বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে হাওড়ায় বাড়তি সতর্কতা পুলিশের।
হাওড়া , ৮ অক্টোবর:- আজ বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান কর্মসূচির মোকাবিলা করতে কড়া ব্যবস্থা নিল হাওড়া সিটি পুলিশ। গত বছরের বামফ্রন্টের নবান্ন অভিযানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিজেপির নবান্ন অভিযানের আগে এবার যথেষ্ট সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বুধবার বিকেল পর্যন্ত মিছিলের নির্দিষ্ট রুট পুলিশকে না জানানোর কারণে শহর […]
হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিজেপি।
হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিজেপি। এদিন রানিহাটির পাঁচলা ব্লকের বিকি হাকোলা পঞ্চায়েতের ঊমেশ চন্দ্র হাইস্কুলের ২৩৫ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে গ্রামসভার বিজেপি প্রার্থী টিনা ঘোষকে ভোটকেন্দ্রের ভেতরে মারধর করার অভিযোগ ওঠে। এছাড়াও ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। পানিয়াড়ায় গ্রামীণ পুলিশের মূল অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে […]








