কলকাতা, ১৫ এপ্রিল:- দুর্নীতিমুক্ত সুসংহত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার সব গ্রাম পঞ্চায়েতে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের মোট ৩২২৭টি গ্রাম পঞ্চায়েতেই এই অনলাইন নজরদারি চালু হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এজন্য পেশাদার সংস্থা কে […]
এই মুহূর্তে
বিধানসভায় রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অভিযোগ ভোলায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
কলকাতা, ১৪ এপ্রিল:- রাজ্য বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রাজ্যপাল ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতীর অভিযোগ তোলায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিধানসভায় আজ আম্বেদকর জয়ন্তির অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বিধানসভার অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতেই এরাজ্য গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে উঠেছে বলে কঠিন সমালোচনা করেন। স্পিকারের আপত্তি উপেক্ষা করেই তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের […]
আন্তঃজেলা শিশু পাচারকারী চক্রের পান্ডা গ্রেফতার উত্তরপাড়ায়।
হুগলি, ১৪ এপ্রিল:-উত্তরপাড়া থেকে আন্তঃজেলা শিশু পাচারকারী চক্রের পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। এদিন ভোরে দক্ষিণ দিনাজপুরের পাতিরাম থানার পুলিশ উত্তরপাড়া থানার পুলিশের সহযোগিতায় উত্তরপাড়ার দ্বারিক জঙ্গল রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে অনিতা ঝুনঝুনওয়ালা নামে এক মহিলা শিশু পাচারকারীকে গ্রেফতার করে। ওই মহিলাকে গ্রেপ্তারের আগে পুলিশ হাওড়া থেকে একটি ২৬ দিনের শিশুকে উদ্ধার করে পুলিশ। শিশু […]
পুকুরে রং মিস্ত্রির দেহ, চাঞ্চল্য হাওড়ার জগাছায়।
হাওড়া, ১৪ এপ্রিল:- হাওড়ার জগাছার সাতাশি এলাকায় পুকুরে ভেসে উঠলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম কার্তিক মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্তিকবাবু স্থানীয় এলাকার বাসিন্দা। পেশায় রংমিস্ত্রি। গত দু’দিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের পাড়ে জামাকাপড় এবং রং করার সরঞ্জাম পড়ে রয়েছে। পুকুরে ভেসে উঠেছে তার মৃতদেহ। এরপর জগাছা […]
মাছের সংখ্যা বৃদ্ধিতে দুমাস সমুদ্রে মৎস্য শিকার বন্ধের বিজ্ঞপ্তি জারি।
কলকাতা, ১৪ এপ্রিল:- প্রজনন হার বাড়িয়ে মাছের সংখ্যা বৃদ্ধি করতে রাজ্যের মৎস্য দফতর সমুদ্রে মৎস্য শিকারে দুমাসের নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন– এই ৬১ দিন সমুদ্রে সব ধরণের মৎস্য শিকার বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ওই সময়ের জন্য পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রে ১২ নটিক্যাল মাইল প্রায়, ২২.২২ কিমি পর্যন্ত মৎস্য […]
পুকুর ভরাটের অভিযোগ , ভরাটকারীকে প্রকাশ্যে ধমক বিধায়কের।
হুগলি, ১৪ এপ্রিল:- দলীয় নেতার কা্ছ থেকে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরেজিমিনে পরিদর্শন বিধায়কের। অভিযুক্তকে ডেকে প্রকাশ্যে ধমক দিয়ে সাত দিনের মধ্যে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিধায়ক। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের নজরুল সরনি এলাকার। ওই এলাকাতেই একটি পুকুর রয়েছে। অভিযোগ পুকুরের পাশের প্লটের মালিক তথা ওই এলাকার বাসিন্দা বিপদ তারন দাস […]
জগদীশপুরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ২।
হাওড়া, ১৪ এপ্রিল:- পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে ২ জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরে। পুলিশ জানিয়েছে, স্থানীয় আইন পাড়ার একটি পুকুরে এরা দু’জন স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। এরা দুজনেই সাঁতার জানত না। পরে স্থানীয়দের সহায়তায় এদের জল থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা […]
পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে ১৪ টি জেলা জেলা পরিষদ, সমিতি ও পঞ্চায়েত।
কলকাতা, ১৪ এপ্রিল:- গ্রামাঞ্চলের উন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার স্বীকৃতি স্বরূপ রাজ্যের মোট ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে একথা জানানো হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরের জন্য শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি ব্লকের বিজুর-২ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন […]
স্কুল ছুটির পর রহস্যজনকভাবে নিখোঁজ উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী।
হুগলি, ১৪ এপ্রিল:- রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী। বুধবার সকালে ওই দুই ছাত্রী হোমের আরো ১২ জন ছাত্রীর সাথে স্থানীয় অমরেন্দ্র গার্লস হাই স্কুলে পড়তে যায়। হোমের পক্ষ থেকে ছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সকাল ১১ টায় ক্লাস শুরু হওয়ার পর হঠাৎ স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে ওই দুই ছাত্রী ক্লাসে অনুপস্থিত। […]
অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে জট কাটল দেউচা পাঁচামি খনি প্রকল্পের।
কলকাতা, ১৩ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দেউচা পাঁচামির খনি প্রকল্পের জট কাটল। ওই প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আশ্বস্ত হয়ে আন্দোলনের রাস্তা থেকে আপাতত সরে আসার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। বীরভূমের দেউচা পাঁচামিতে এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকা […]











