এই মুহূর্তে জেলা

আগামী পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বক্তব্যের তীব্র সমালোচনা বিজেপি নেতা উমেশ রাইয়ের।

হাওড়া, ১ মে:- গত পয়লা বৈশাখ হাওড়ার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেছিলেন, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন এখানে কোনও প্রার্থী দিতে না পারে সেদিকে নজর রাখতে হবে। যদিও বা কোথাও প্রার্থী দেয় তাহলে কোনও ভোট যেন সেখানে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। কল্যাণের এই […]

এই মুহূর্তে জেলা

মে দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল বনগাঁয়।

বনগাঁ, ১ মে:- মে দিবস উপলক্ষে তৃণমূল শ্রমিক সংগঠনের দুটি আলাদা আয়োজন করা হলো বনগায়। একটি অনুষ্ঠানের আয়োজক ছিল আইএনটিটিইউসি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ন ঘোষ৷ অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বনগাঁ মতিগঞ্জ নিমতলা এরিকসন। আর এই দুটি কর্মসূচিকে ঘিরে বনগাঁয় ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। রবিবার মে দিবস উপলক্ষে নিমতলা অটো ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষানীতির রূপরেখা তৈরি করতে আগামী সপ্তাহেই প্রথম বৈঠকে বসছে সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটি।

কলকাতা, ১ মে:- রাজ্যের নিজস্ব শিক্ষানীতির রূপরেখা তৈরি করতে রাজ্য সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটি আগামী সপ্তাহেই প্রথমবার বৈঠকে বসছে। কেন্দ্র সরকারের শিক্ষানীতির বিরোধিতা করে রাজ্য নিজস্ব শিক্ষানীতি গড়ার উদ্যোগ নিয়েছে। সেজন্য শিক্ষা জগতের বিশিষ্টদের নিয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মে ওই কমিটি আলোচনায় বসবে। সেখানে নয়া শিক্ষানীতিতে কোন কোন বিষয় […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে ৫ই মে তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক।

কলকাতা, ১ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আগামী ৫ মে তৃণমূল কংগ্রেসের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক বসছে। রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক ওই বৈঠকে হাজির থাকবেন। বেলেঘাটায় তৃণমূলএর অস্থায়ী নতুন দলীয় কার্যালয়ে এই সভা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে তাই সাংগঠনিক ভিত মজবুত করতে জনসংযোগ […]

এই মুহূর্তে কলকাতা

আগামী দুসপ্তাহ রাজ্যজুড়ে বাংলা উন্নয়নের নামে কর্মসূচি পালন, সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে।

কলকাতা, ১ মে:- রাজ্যের তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য সরকার দুসপ্তাহব্যপি বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৫ থেকে ২০ মে রাজ্য জুড়ে বাংলা উন্নয়নের পথে নামে এই কর্মসূচি পালন করা হবে। এই প্রকল্পে রাজ্যের সর্বস্তরের আধিকারিকদের অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে গত ১১ বছরে সরকারের যাবতীয় উন্নয়নের খতিয়ান […]

এই মুহূর্তে জেলা

বগটুই গণহত্যা কাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১০।

বীরভূম, ১ মে:- বগটুই হত্যাকাণ্ডে মৃত্যুর সংখ্যা বাড়ল। আজ সকালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে গণহত্যা কাণ্ডে মৃত বেড়ে হল ১০। প্রসঙ্গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে বগটুই গ্রামে ১০ […]

এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে।

হাওড়া, ১ মে:- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভক্ত সম্মেলনে যোগ দেওয়ার জন্য বেলুড় মঠ থেকে ভক্তদের জন্য প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই আসতে পারবেন বলে মঠ সূত্রে জানানো হয়েছে। গতকাল প্রবল দুর্যোগের মধ্যেও বেলুড় মঠের তরফ থেকে এই অনুষ্ঠানের জন্য […]

এই মুহূর্তে

অবশেষে মিললো স্বস্তি। পুরসভার প্রায় প্রায় ৭০ জন রিটায়ার্ড পেনশনার্সকে তাঁদের বকেয়া গ্র‍্যাচুইটির টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া পুরনিগম।

হাওড়া, ৩০ এপ্রিল:- অবশেষে মিললো স্বস্তি। পুরসভার প্রায় প্রায় ৭০ জন রিটায়ার্ড পেনশনার্সকে তাঁদের বকেয়া গ্র‍্যাচুইটির টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো হাওড়া পুরনিগম। বেশ কয়েক বছর ধরে এদের গ্র‍্যাচুইটির টাকা বকেয়া ছিল। এদের বকেয়া গ্র‍্যাচুইটির টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দিতে চলেছে হাওড়া পুরনিগম। এর জন্য পুরনিগমের ফান্ড থেকে প্রায় […]

এই মুহূর্তে জেলা

স্বামীর মৃত্যুর তিন দিনের মাথায় স্ত্রী ও মেয়ে ‘আত্মঘাতী’।

হাওড়া, ৩০ এপ্রিল:- হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জে বন্ধ ঘর থেকে উদ্ধার হলো মা এবং মেয়ের পচা গলা দেহ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পোদরা সরকার পাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মা এবং মেয়ে দুজনে আত্মহত্যা করেছেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীনে পোদরা সরকার পাড়ার বাসিন্দা বিমলেন্দু মিত্র (৭২), স্ত্রী সোমা […]

এই মুহূর্তে কলকাতা

প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় আগামী সপ্তাহে বৈঠকে বসছেন মুখ্যসচিব।

কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যে সম্ভাব্য পার্কৃতিক দূর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার এবছর আগাম প্রস্তুতি নিচ্ছে। ঝড়, বৃষ্টি ও বন্যাজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতিতে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আগামী সপ্তাহে বৈঠকে বসছেন। ৬ মে নবান্ন সভাঘরে প্রস্তাবিত বৈঠকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ডাকা হয়েছে। বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের […]