এই মুহূর্তে জেলা

মাল‍দহের চাঁচলে বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল।

  মালদা,৮ ফেব্রুয়ারি:-  বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক যুদ্ধ শুরু হল মাল‍দহের চাঁচলে।  শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দুরত্ব থানাপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে গোলমালে উত্তপ্ত চাঁচল। বিজেপি সমর্থিত প্রসেনজিৎ শর্মা(২৮) ও তার বাবা অমল শর্মাকে একদল তৃণমূলের দুস্কৃতি রাতের আধারে মারধর করে […]

এই মুহূর্তে জেলা

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন সংগঠনের বিরুদ্ধে।

  মালদা,৮ ফেব্রুয়ারি:- জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন মালদা জেলা শাখার সাধারণ সভায় রাজ্য এবং জেলার সরকারি আধিকারিক এবং কর্মীদের সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং বুদ্ধিজীবীরা। অভিযোগ শনিবার মালদা সেচ দপ্তরে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন সরকারি কর্মচারীদের সাধারণ সভা। সেখানে […]

এই মুহূর্তে খেলাধুলা

 কল্যাণীতে ১ আর ২ এর লড়াই পঞ্জাবকে সমীহ করলেও ভয় নেই বাগানে

অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:-  লড়াইটা খাতায় কলমে ১ আর ২ নম্বরের। যদিও ৬ পয়েন্ট এগিয়ে মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট । অন্যদিকে পঞ্জাব এফসির ১০ ম্যাচে ১৭। সেকারণে কল্যাণীতে  ম্যাচ এককথায় লিগ নির্ধারণের ম্যাচ হতে চলেছে। যদি পঞ্জাব ম্যাচ জিতে যায় তাহলে মোহনবাগানকে ছুঁতে না পারলেও, চাপে ফেলবে বিস্তর। আর বাগান জিতলে তো সবার থেকে ধরা […]

এই মুহূর্তে খেলাধুলা

মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের , ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন।

অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন শতবর্ষে অবনমনের মুখে ইস্টবেঙ্গল। এই অবস্থায় কোয়েসের  সঙ্গে বিবাদ ভুলে দলের হাল ধরতে আসরে নামলেন লাল-হলুদের কর্তারা। আইজল ম্যাচ হারের পরই শনিবার দুপুরে কোচ মারিও, সহকারী কোচ বাস্তব রায় আর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারকে নিয়ে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ক্লাবের মধ্যে বৈঠক। […]

এই মুহূর্তে জেলা

হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে রিষড়ায় হকি টুর্নামেন্ট।

  হুগলি,৮ ফেব্রুয়ারি:- একটা সময় ভারতের গর্বের খেলা যদি বলা হয় তাহলে প্রথমেই হকির নাম আগে আসতো। বর্তমানেও দেশের জাতীয় খেলা হলেও এখন হকির প্রচলন অনেকটই কমে গিয়েছে। তাই এই হারিয়ে যাওয়া খেলাটিকে সবার আগে আনার লক্ষে পর পর আট বছর হকি টুর্নামেন্ট করে আসছে রিষড়া হকি এ্যাসোসিয়েশন। রিষড়া বারোজিবীর স্কুল মাঠে দুই দিন ব্যাপী […]

এই মুহূর্তে জেলা

শালিমার জিআরপির ম্যারাথন।

  হাওড়া,৮ ফেব্রুয়ারি:- হাওড়ার শালিমার রেল পুলিশ থানার উদ্যোগে শনিবার সকালে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। সাঁত্রাগাছি স্টেশন বিল্ডিং সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস অধীর শর্মা, সোমা দাস মিত্র, ওয়াদেশ পাঠক, হাওড়ার রেল পুলিশ সুপার কে কানন প্রমুখ।এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাস ভট্টাচার্য ও তারকেশ্বর ওঝা।শালিমার […]

এই মুহূর্তে রাজ্য

দিল্লীতে হাই ভোল্টেজ ভোটে আম জনতা থেকে রাষ্ট্রপতি।

  নিউ দিল্লী,৮ ফেব্রুয়ারি:- সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটদান শেষ হবে সন্ধ্যা ৬টায়। দিল্লি বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ে শামিল আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৬৭২, যাঁদের মধ্যে ৭৯% মহিলা। গত বিধানসভা ভোটে এই সংখ্যা ছিল ৬৬। শুধু তাই নয়, এর মধ্যে ১১ জন মহিলা প্রার্থীর […]

এই মুহূর্তে জেলা

পুরভোট কে পাখির চোখ করে শ্রীরামপুর পৌরসভার মুসলিম অধ্যুষিত ওয়ার্ডে দিদি কে বলো কর্মসূচি পালন করল তৃণমূল।

হুগলি,৮ ফেব্রুয়ারি:- পুরভোট কে পাখির চোখ করে শ্রীরামপুর পৌরসভার মুসলিম অধ্যুষিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে দিদি কে বলো কর্মসূচি পালন করল তৃণমূল। শনিবার সকালে ওয়ার্ড কাউন্সিলর রেখারানী শা এর উদ্যোগে ওই কর্মসূচি তে হাজির ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকেরা ছাড়াও উপস্থিত ছিলেন গিরিধারী শা , রাজেশ শা।। কর্মসূচির নেতৃত্ব দেন বৈদ্যবাটি […]

এই মুহূর্তে জেলা

দিনমজুরকে গণধোলাই দিয়ে ছিনতাই এর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে।

  মালদা,৭ ফেব্রুয়ারি:- মদ্যপ অবস্থায় এক দিনমজুর যুবককে গণধোলাই দিয়ে ছিনতাই করার অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হলদিবাড়ি লাগোয়া বাগান এলাকায়। ঘটনায় প্রকাশ বুধবার রাত্রে হলদিবাড়ির বাসিন্দা পচা দাস হরিশ্চন্দ্রপুর এর একটি মিষ্টির দোকানে কাজ করে বাড়ি ফিরছিল। এই সময় হলদিবাড়ি বাগানে তে তৈরি হওয়া মদের বার এর সামনে কিছু […]

এই মুহূর্তে জেলা

করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু।

পু:মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতংক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবংগের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর এঞ্জেল চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে […]