পু:মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতংক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবংগের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর এঞ্জেল চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে চিনে সাত বছর আগে গার্মেন্টসের ব্যাবসা করতে গিয়েছিলো পিন্টু।সেখানেই এঞ্জেলের সাথে পরিচয়।সেই পরিচয় ধীরে ধীরে প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে । সেই সম্পর্কের হাত ধরে মেয়ে ও ছেলের পরিবার সিদ্ধান্ত নেয় চার হাত এক করে দেওয়ার। চলতি মাসের চার তারিখ বিয়ের দিন স্থির হয় একমাস আগে।হিন্দু মতে হবে বিয়ে । সব ঠিক মতই চলছিলো। ১০-১২ দিন আগে হঠাত করে উদয় হওয়া করোনা ভাইরাস সব তাল কেটে দেয় ! বিয়ের কি হবে চিন্তায় পড়ে দুই পরিবার। পিন্টু ও এঞ্জেলের পরিবার ঠিক করে বিয়ে হবে নির্দিষ্ট দিনেই। কোন ভাবে মেয়ে এঞ্জেল ও ছেলে পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চীনে আটকে পড়ে বরের জামাই ও কনের পুরো পরিবার। সেই বিচ্ছেদের মধ্যেই বৃহস্পতিবার চার হাত এক হোল ।
Related Articles
কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকাণ্ডে মৃতের দেহ।
কলকাতা, ১৫ জুন:- শনিবার সকালে কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকান্ডে মৃত দ্বারিকেশ পট্টনায়েকের (৫২) মৃতদেহ । এদিন দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা দ্বারিকেশকে বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শ্রদ্ধা নিবেদনের পর দ্বারিকেশের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয় শববাহী শকট। সাংবাদিকদের […]
২০২১ এ নন্দীগ্রামে লোডশেডিং এর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সদা সতর্ক কমিশন।
কলকাতা, ৩ জুন:- লোকসভা ভোটের গণনার আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল নন্দীগ্রাম। ২০২১ এর ভোটের সেই কুখ্য়াত ‘লোডশেডিং’ কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের ৪২ লোকসভা আসনের ভোট গণনা অবাধ ও শান্তিপূর্ণ রাখতে আগেই একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। এদিন তার রূপায়ণের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী […]
প্রচারে বেরিয়ে বেহাল রাস্তা ও নিকাশির অভিযোগ শুনলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা
উত্তর ২৪ পরগনা, ২১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরোলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। সোদপুর নাটাগড়ের মহেন্দ্রনগর অটো স্ট্যান্ড থেকে প্রচারে বেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল এদিন ভোট প্রচার করলেন তরুণ বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে তিনি মহেন্দ্রনগরের বাসিন্দাদের কাছ থেকে বেহাল রাস্তাঘাট […]









