অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- লড়াইটা খাতায় কলমে ১ আর ২ নম্বরের। যদিও ৬ পয়েন্ট এগিয়ে মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট । অন্যদিকে পঞ্জাব এফসির ১০ ম্যাচে ১৭। সেকারণে কল্যাণীতে ম্যাচ এককথায় লিগ নির্ধারণের ম্যাচ হতে চলেছে। যদি পঞ্জাব ম্যাচ জিতে যায় তাহলে মোহনবাগানকে ছুঁতে না পারলেও, চাপে ফেলবে বিস্তর। আর বাগান জিতলে তো সবার থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ১ আর ২ এর ফারাক দাঁড়াবে ৯ পয়েন্টের। সাইরাস না থাকলেও পব়পর ২ ম্যাচ জিতেছে বাগান। ফ্রান গঞ্জালেসকে সামনে রেখে ভালোই কাজে দিচ্ছে ভিকুনার পরিকল্পনা। বাগানের স্প্যানিশ কোচ সেই পুরোনো পরিকল্পনাতেই দল নামাবেন। এছাড়া বাবার গোল পাওয়া স্বস্তি দিচ্ছে টিম বাগানকে। তবে বিপক্ষ দলে রয়েছে কিংসলে, লোবো, ডিকা, সঞ্জুর মতো ময়দান চেনা প্রাণভোমরারা। তবে সেই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাগান কোচ ভিকুনা। ডিকা আবার রয়েছে সেরা ফর্মে।
সে বিষয়ে ভিকুনা বলেন, প্রত্যেক দলেই কেউ না কেউ ভালো খেলোয়াড় রয়েছে । সে বিষয় নিয়ে ভাবলে চলবে না। পঞ্জাব ভালো ফুটবল খেলছে। সেকারণে ওদের সমীহ করছি, তবে ভয় পাচ্ছিনা। যদি আমরা ওদের মাটিতে গিয়ে কঠিন ম্যাচ জিতে আসতে পারি। তাহলে নিজেদের ঘরের মাঠে জিতব না কেন ! দল তো ভালো ফর্মে রয়েছে। আই লিগ জেতার ভাবনা কি শুরু হয়ে গিয়েছে ? তার কথায়, লিগ এখনো অনেক দূর বাকি রয়েছে। সেকারণে দল যেমন ফুটবল খেলছে, সেই ফুটবলটাই বজায় রেখে যেতে বলেছি। বাকি অন্য কিছুর দিকে মন দিতে বারণ করেছি। নিজের দলের আক্রমণ নিয়ে তিনি বলেন, ফুটবলে আক্রমণ না ভালো হলে কোনো কিছুই করা যায় না। বাবা, বেইতিয়ারা সেই কাজটা খুব সুন্দরভাবে আমাদের আক্রমণকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এদিকে পঞ্জাব কোচ বলেন, মোহনবাগানকে হারানো খুব একটা কঠিন কাজ নয়। সব দলেব় কিছু না কিছু দুর্বল দিক থাকে, মোহনবাগানেরও রয়েছে । ওদের ডিফেন্স আর গোলকিপিং ভালো নয়। সেই জায়গায় আমরা আক্রমণ করব। প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে ওদের আমরা আটকাব।Related Articles
নবান্নের সামনে দুর্ঘটনা।
হাওড়া,১৮ ডিসেম্বর:- নবান্নের সামনে ঘটলো দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যাঙ্কার। এর নিচে আটকে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারের চেষ্টা চলছে। Post Views: 436
প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী তুফানগঞ্জের যুবক।
কোচবিহার,১৬ ফেব্রুয়ারি:- ব্যর্থ প্রেমের আঘাত হৃদয় চূর্ণ-বিচূর্ণ করে দিতে সর্বদাই পটু। তবে অতিরিক্ত ভালোবাসে আঘাত শুধু হৃদয় না, প্রভাব ফেলে মস্তিষ্কে। এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়ে প্রান হারালেন তুফানগঞ্জের এক যুবক। মৃত ওই যুবকের নাম সমির পন্ডিত( ২৩)। তার বাড়ি তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তর্গত বক্সিরহাটের ভানুকুমারি ৩ নং এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে […]
রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ২০ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৬২৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৪৯ হাজার ১৩১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ১৫ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় […]









