এই মুহূর্তে জেলা

নবগ্রামে বড়সড় মধুচক্রের আসর , হাতে নাতে ধরলো এলাকার মানুষ।

হুগলি , ১৫ জুলাই:- কোন্নগর নবগ্রামে মধুচক্র আটক চার।কোন্নগরের নবগ্রামে বড়সড় মধুচক্রের আসর। হাতেনাতে ধরলো এলাকার বাসিন্দারা। নবগ্রাম বি ব্লক এলাকার একটি গেষ্ট হাউসে বেশ কিছুদিন ধরে চলতো এই মধুচক্রের আসর। বুধবার এই গেস্টহাউসে আবার বহিরাগত যুবক যুবতীরা ভিড় করছে দেখতে পেয়ে পঞ্চায়েত ও পুলিশে খবর দেয় এলাকার বাসিন্দারা।এরপর কানাইপুর ফাঁড়ির পুলিশ এসে চারজন যুবক […]

এই মুহূর্তে জেলা

রাজনীতিতে হার না মানলেও করোনার কাছে হার মানলেন শ্রীরামপুরের পিনাকী প্রসাদ ভট্টাচার্য ( গুন্ডা দা )।

হুগলি , ১৫ জুলাই:- প্রায় একমাস ধরে হাসপাতালে চিকিৎসা চলার পর বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিনাকী ভট্টাচার্য। গুন্ডা দা নামে পরিচিত তৃণমূল নেতা ২০১৫ সাল থেকে কাউন্সিলর ছিলেন। করোনা পর্বে ত্রাণ বিলি করতে গিয়ে তিনি কোভিড আক্রান্ত হন। তারপর থেকেই হাসপাতালে তার চিকিতসা চলছিল। […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে দশম বালির মেঘা। হতে চায় ইঞ্জিনিয়ার।

হাওড়া , ১৫ জুলাই:- এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে হাওড়ার বালি রামনবমীতলার বাসিন্দা মেঘা মন্ডল। মেঘার প্রাপ্ত নম্বর ৬৮৩। সে পড়ে উত্তরপাড়া মডেল হাই স্কুলে। রাজ্যের প্রথম দশে স্থান পাওয়া মেঘা জানায়, এতো ভালো ফল করব আশা করিনি। চেষ্টা করেছিলাম। হয়ে গেল। এর কৃতিত্ব মা, বাবা, বোন, জেঠু, স্কুল […]

এই মুহূর্তে রাজ্য

অনুষ্কার বোল্ড লুকের উষ্ণতায় মুগ্ধ বিরাট

সোজাসাপটা ডেস্ক , ১৫ জুলাই:- বিরাট পত্নী অনুষ্কাকে দীর্ঘদিন পর কোনও ম্যাগাজিনের ফটোশ্যুটে পাওয়া গেল। কখনও সাদা-কালো বিকিনিতে ঝড় তুলেছেন। কখনও আবার হলুদ রঙের স্লিভলেস শ্রাগ ও তাঁর ফাঁকে খোলা ক্লিভেজে উষ্ণতা ছড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় অভিনেত্রী। স্ত্রীয়ের রূপ ও গুণ দুয়েই কদর করেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সফরে সমুদ্রসৈকতে অনুষ্কার ছবি […]

এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় ফুটবলে এবার ভারতীয় কোচের অপেক্ষায় ময়দান !

স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে […]

এই মুহূর্তে খেলাধুলা

এবারের আইলিগ-আইএসএল বিদেশি ছাড়াই !

স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- করোনা পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। উদ্বেগের মাঝেই নতুন ফুটবল মরশুম নিয়ে আভাস দিয়ে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। বিদেশিদের ছাড়াই হতে পারে এবারের আই লিগ-আইএসএল! ইঙ্গিত কুশল দাসের। কুশল দাস জানান, […]

এই মুহূর্তে খেলাধুলা

আইএসএল খেলার সম্ভবনা অনিশ্চিত লাল-হলুদের।

স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভবনা আবারও অনিশ্চিত হয়ে গেল। আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলে যে তারা টাকা ঢালতে চায় না, তা স্পষ্ট জানাল বেঙ্গালুরু এফসি। তাঁদের বক্তব্য, লাল-হলুদ আইএসএল খেলুক চাইলেও এ ব্যাপারে কলকাতার এই ক্লাবকে সাহায্য করতে রাজি নয় তারা। ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পেলে, টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে বিশ্বাস […]

এই মুহূর্তে জেলা

রাজীব বিতর্ক উড়িয়ে ফিরহাদের সাফ জবাব দলের ব্যাপার আলোচনা হবে দলেই।

হাওড়া , ১৪ জুলাই:- কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমফানে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, দলকে সত্যিই যদি দুর্নীতিমুক্ত করতে হয় তা হলে সবাইকে ধরতে হবে। শুধু চুনোপুঁটি ধরলেই হবে না, রাঘববোয়ালদের ধরতে হবে। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় এসব […]

এই মুহূর্তে জেলা

করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত।

হাওড়া , ১৪ জুলাই:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই পদ্ধতি শুরুর আগে মঙ্গলবার সকালে হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে মালিপাঁচঘড়া থানা এলাকার হরগঞ্জ বাজার জীবাণুমুক্তকরণ করা হয়। পুরনিগম ও পুলিশের আধিকারিক, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা, প্রাক্তন পুরপিতার উপস্থিতিতে এদিন […]

এই মুহূর্তে জেলা

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা , ময়নাতদন্তের পর রিপোর্ট দিলো রায়গঞ্জ মেডিকেল কলেজ।

রায়গঞ্জ , ১৪ জুলাই:- হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্তের পর জানিয়ে দেওয়া হয়, বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যাই।মেডিকেল কলেজের পক্ষ থেকে ওই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্টকে কার্যত চ্যালেঞ্জ করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি […]