হুগলি, ১২ জানুয়ারি:- হুগলি জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সুবীর ঘোষের উদ্যোগে সহ সভাপতি মাননীয় শান্তনু দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক মাননীয় প্রবীর কুমার পাল মহাশয় ও শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সমর বাগচী মহাশয়ের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বৈদ্যবাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিবেকপল্লীতে এক মহতী রক্তদান শিবির আয়োজন করা […]
Author: khaborsojasaptaadmin
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বামীজীর ১৬০ তম জন্মবার্ষিকী।
কলকাতা, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী আজ জাতীয় যুব দিবস হিসেবে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাচ্ছে। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামীজীর জন্মভিটে উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। […]
গাছ কাটার খবরে ঘটনাস্থলে পৌঁছেই চক্ষু চরক গাছ বিধায়কের।
হুগলি, ১২ জানুয়ারি:- গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন বিধায়ক। পৌঁছেই চক্ষু চড়ক গাছ বিধায়কের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত রাজহাট নন্দীপুরে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। প্রায় ১৫বিঘা জমিতে থাকা বহু আম গাছ কেটে ফেলা হয়েছে। বিধায়ক পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার […]
হাওড়ায় ছাত্রের রহস্য মৃত্যু।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়ার দাসনগরে বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম স্কুল ছাত্রের মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে, ছাদ থেকে নিচে পড়ে যায় ওই ছাত্র। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। মৃতের নাম গণেশ ঘোষ। দাসনগরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল সে। পড়তো দ্বাদশ শ্রেণিতে। ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছাত্রের পরিবারের তরফ […]
সরকারের উদ্যোগে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর এই দুই মহাপীঠেও হবে গঙ্গাপুজো।
হাওড়া, ১২ জানুয়ারি:- “পঞ্জিকা মেনে গঙ্গাপুজোর দিনে বিশেষ মুহুর্তে প্রতি বছর গঙ্গাপুজো করা হয়ে থাকে বেলুড় মঠে। এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর এই দুই মহাপীঠেও গঙ্গাপুজো হবে।” বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি বলেন, বেলুড় মঠে গঙ্গাপুজো করা হয় বিশুদ্ধ পঞ্জিকা […]
হাওড়ার বেলুড়ে বেআইনি হুক্কা বারে পুলিশের হানা, এক মহিলা সহ গ্রেপ্তার ৭।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়ার বেলুড়ের একটি বেআইনি হুক্কা বারে অভিযান চালিয়ে এক মহিলা সহ ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় থানা এলাকায় পুলিশ ওই অভিযান চালায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেলুড় থানার পুলিশ বাহিনী ২৬৯, জি টি রোডের ওই রেস্তোরায় অভিযান চালিয়ে ১ জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযোগ এরা […]
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল সাড়ে ৯টা থেকে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস […]
ফুরফুরার গ্রামীণ হাসপাতালের শয্যা বারানোর সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১১ জানুয়ারি:- ফুরফুরা শরীফের গ্রামীণ হাসপাতালের শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রী সভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে ৩০ শয্যার এই গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ৬ টি নতুন মেডিক্যাল কলেজের জন্য ১০২জন অধ্যাপক নিয়োগ করার সিদ্ধান্ত ও এদিনের মন্ত্রী সভার বৈঠকে নেওয়া হয়েছে বলে নবান্ন […]
চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে রাজ্যে।
কলকাতা, ১১ জানুয়ারি:- রাজ্যে আরও চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে। বুধবার নবান্নে দমকল মন্ত্রী সুজিত বসু এ কথা জানিয়েছেন। লেকটাউন, দেগঙ্গা, জঙ্গিপুর আর দুবরাজপুরে এই নতুন দমকল কেন্দ্র গুলি তৈরি করা হবে। মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও কালীঘাট আর টালিগঞ্জ ফায়ার স্টেশনের আধুনিকীকরনের কাজও শুরু হচ্ছে। পাশাপাশি চারটি হাই পাওয়ার […]
নবম- দশম শ্রেণীর জন্য শিক্ষক পদে চাকরি পেলেন ৪৭ জন।
নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক পদে চাকরি পেলেন ৪৭ জন প্রার্থী। আজ ৫১ জনকে চাকরি দেওয়ার কথা থাকলেও, নথিপত্রের সমস্যা থাকার কারণে ৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে। পর্ষদ সূত্রে জানা গেছে, এই চারজনের মধ্যে ২ জনের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্রে সমস্যা রয়েছে। বাকি ২ চাকরিপ্রার্থীর মধ্যে একজনের বি. এড […]











