এই মুহূর্তে জেলা

পাথর সরানো নিয়ে বচসা, বি গার্ডেন এলাকায় খুন।

হাওড়া, ১৪ জানুয়ারি:- পাথর সরানোকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটলো দক্ষিণ হাওড়া বি গার্ডেন এলাকার মিশ্রপাড়ায়। আজ সকালে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। জানা গেছে, ওই এলাকা দিয়ে প্রচুর টোটো যাতায়াত করে। এতে এলাকার বাচ্চাদের অনেক সময় দুর্ঘটনা ঘটে। সেই কারণে পাড়ার লোকেরা একটি বড় পাথর রেখে দিয়েছিলেন রাস্তার মুখে। […]

এই মুহূর্তে কলকাতা

পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় বিভিন্ন দপ্তরকে নিয়ে কমিটি গঠন সরকারের।

কলকাতা, ১৪ জানুয়ারি:- পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা ও ব্যবস্থাপনায় তৈরি সুসংহত পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনার রূপায়ণ এর আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে।তারই ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামীজীর ১৬১তম জন্মতিথি উৎসব।

হাওড়া, ১৪ জানুয়ারি:- আজ বেলুড় মঠে স্বামীজীর ১৬১তম জন্মতিথি উৎসব পালন হচ্ছে। সকাল থেকেই চলছে নানা অনুষ্ঠান। ভক্তদের ঢল মঠে। আজ ১৪ই জনুয়ারি শনিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বেলুড় মঠে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মূলত তিনটি ভাগে অনুষ্ঠান ভাগ করা হয়েছে। ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের […]

এই মুহূর্তে কলকাতা

দূষণের হার কমায় চারটি নদীতে স্নানের অনুমতি দেওয়ার আরজি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের।

কলকাতা, ১৩ জানুয়ারি:- দূষণ হার কমে যাওয়ায় রাজ্য সরকার বিভিন্ন জেলার দূষিত হিসাবে চিহ্নিত আরও চারটি নদীতে মানুষকে স্নান করার অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে। মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত জলঙ্গী নদী, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে প্রবাহিত কংসাবতী, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান ও হুগলির ওপর প্রবাহিত দ্বারকেশ্বর, পূর্ব […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড চিকিৎসার জন্য রাজ্যের ৯২ টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে।

কলকাতা, ১৩ জানুয়ারি:- চিন, জাপান সহ বিশ্বের কয়েকটি দেশে ফের মাথা চাড়া দিয়েছে কোভিড। তবে এই দেশ তথা রাজ্যে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনেই রয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট সামনে আসায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় রাজ্য সরকার সবরকম পরিকাঠামো প্রস্তুত রাখছে। কোভিড চিকিৎসার জন্য রাজ্যের ৯২টি হাসপাতালকে চিহ্নিত করে প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও প্রশিক্ষণের […]

এই মুহূর্তে জেলা

দাসনগর-কান্ডে ঘটনাস্থলে ফরেনসিক দল।

হুগলি, ১৩ জানুয়ারি:- বন্ধুর ফ্ল্যাটে এসে ৭ তলার উপর থেকে নিচে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় হাওড়ার দাসনগরের দ্বাদশ শ্রেণির ছাত্র গণেশ ঘোষের (১৭)। এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে দাসনগর থানায় উপযুক্ত তদন্ত দাবি করে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার দুপুরে তদন্তের কাজে ঘটনাস্থলে আসেন ফরেনসিক দল। বহুতলের ছাদের উপর থেকে ডামি পুতুল নিচে […]

এই মুহূর্তে জেলা

গঙ্গাসাগরে উদ্ধারকাজে নামানো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে।

হাওড়া, ১৩ জানুয়ারি:- আর একদিন পরেই গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান। তাই হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে। এই তীর্থযাত্রীদের সহযোগিতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে গঙ্গাসাগরের পাঁচটি পয়েন্টে এমনকি সাগরের জলে উদ্ধারকাজের জন্যে প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমের এই সেবাকাজের সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এর পাশাপাশি […]

এই মুহূর্তে জেলা

বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তরতাজা যুবকের।

হুগলি, ১৩ জানুয়ারি:- বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ বছরের তরতাজা যুবকের। ঘটনাটি চুঁচুড়া চকবাজারের পাংখাটুলি এলাকার। জানা যাচ্ছে ১২ তারিখ রাত সাড়ে ১১ টা নাগাদ চকবাজার পাংখাটুলি মোড়ের পাশে একটি স্কুটি গাড়ি নিয়ে রাস্তার ধারে সজরে ধাক্কা মারে বছর ২৪ এর যুবক রোশান জ্যাকব নেডিয়ামথেট। জানা যাচ্ছে যুবক কেওটার বাসিন্দা। মাথায় হেলমেট থাকলেও প্রাণে রক্ষা […]

এই মুহূর্তে কলকাতা

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে হাম ও রুবেলার টিকাকরন শুরু পাহাড়ে।

কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্যে হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচির পরবর্তী ধাপে আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে পাহাড়ের জিটিএ এলাকা ও কালিম্পং এ টিকাকরণ শুরু হবে। ওই এলাকা বাদ দিয়ে বাকি রাজ্যে ৯ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে হাম-রুবেলার টিকাকরণ গত সোমবার থেকে শুরু হয়েছে। তিন সপ্তাহ সরকারি বেসরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের মধ্যে সার্বিক টিকাকরণ চলবে।এরপর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফুলমেলার শুভ সূচনা।

হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়া ফুলমেলার শুভ উদ্বোধন হল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা। উল্লেখ্য, “হাওড়া ফুলমেলা – ২০২৩” এর পরিচালনায় রয়েছে হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এই চার দিন মেলা চলবে। প্রতিদিন […]