এই মুহূর্তে কলকাতা

উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শন বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করতে উদ্যোগী রাজ্য।

কলকাতা, ২৯ মার্চ:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বার হওয়া প্রত্ন-নিদর্শন পাচার বা বেহাত হওয়ার হাত রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের কোনও জেলা থেকে প্রত্নতাত্ত্বিক কোনও নির্দশন উদ্ধার হওয়া মাত্রই রাজ্যর প্রত্নতাত্ত্বিক অধিকর্তাকে তা জানাতে হবে বলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু ঘোষ […]

এই মুহূর্তে জেলা

মহাসমারোহে পালিত হচ্ছে শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজো।

তরুণ মুখোপাধ্যায়, ২৯ মার্চ:- বুধবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে অন্নের দেবী মা অন্নপূর্ণার আরাধনা। এদিন সকাল থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের বনেদি বাড়ি গুলিতে চলছে মা অন্নপূর্ণার অর্চনা। কথিত আছে যে গৃহে মা অন্নপূর্ণার পূজা হয় সেই বাড়িতে কোনদিন অন্নের অভাব হয় না। অন্নপূর্ণার পুজোর অন্যতম রীতি দুপুরের মানুষকে দেবী অন্নপূর্ণার প্রসাদ পরিবেশন করা। এদিন […]

এই মুহূর্তে কলকাতা

মমতার ধর্ণায় বসার দিনেই পাল্টা অবস্থানে বঙ্গ বিজেপি।

কলকাতা, ২৯ মার্চ:- কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। পাশাপাশি এদিকে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের ঢিল ছোড়া দূরত্বে শহিদ মিনার ময়দানে তৃণমূল কংগ্রেসের ছাত্র […]

এই মুহূর্তে জেলা

শহীদ মিনারে অভিষেকের সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা আসছেন হাওড়ায়।

হাওড়া, ২৯ মার্চ:- শহীদ মিনারে অভিষেকের সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা আসছেন হাওড়ায়। এখান থেকে পায়ে হেঁটে মিছিল করে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তাঁরা।আজ কলকাতায় শহীদ মিনার প্রাঙ্গনে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে। আর এই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূল ছাত্র যুব কর্মীরা। হাওড়া স্টেশনে ট্রেনে করে […]

এই মুহূর্তে জেলা

পথশ্রী প্রকল্পের উদ্বোধনে সিঙ্গুরে এসে কেন্দ্রকে নন্দলাল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

হুগলি, ২৮ মার্চ:- পঞ্চায়েত ভোটের আগে ফের সিঙ্গুরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পথশ্ৰী প্রকল্পে সিঙ্গুরের রতনপুর থেকে সারা বাংলা জুড়ে বার হাজার কিলোমিটারের বেশি রাস্তা উদ্বোধন করেন। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রায় নয় হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মান হবে বলে জানান। রাজ্য জুড়ে সমস্ত রাস্তা নির্মানের জন্যে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে বলে […]

এই মুহূর্তে জেলা

আবাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১।

হাওড়া, ২৮ মার্চ:- এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার বালি থানা এলাকায়। জানা গেছে, সোমবার ওই ঘটনা ঘটে। অভিযোগ, ওই নাবালিকা ও তার বন্ধুরা মিলে সোমবার একটি আবাসনের ফ্ল্যাটে যায়। সেখানেই ঘটে ওই ঘটনা। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তৎপর হয় বালি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বাকি এক […]

এই মুহূর্তে কলকাতা

রেশন দোকানে গ্রাহক সংখ্যায় সমতা আনার উদ্যোগ।

কলকাতা, ২৮ মার্চ:- রাজ্য সরকার রেশন দোকানে গ্রাহক সংখ্যায় সমতা আনার উদ্যোগ নিয়েছে। কোনও রেশন ডিলারের আওতায় যাতে তিন হাজারের বেশি গ্রাহক না থাকে খাদ্য দফতর সে বিষয়ে উদ্যোগী হয়েছে। নতুন ডিলারদের লাইসেন্স প্রদান এবং রেশন দোকানে গ্রাহক সংখ্যার পুনর্বিন্যাসের মাধ্যমে গ্রাহক সংখ্যায় সমতা আনার কাজ করা হচ্ছে। রাজ্যের খাদ্যদফতর সূত্রে জানা গেছে সেপ্টেম্বর থেকে […]

এই মুহূর্তে কলকাতা

ভালো কাজের স্বরূপ,সাত পুরসভার সঙ্গে হুগলির চাঁপদানি ও ভদ্রেশ্বরকে উৎসাহ ভাতা দিতে চলেছে বিশ্ব ব্যাংক।

কলকাতা, ২৮ মার্চ:- জঞ্জাল অপসারণে ভালো কাজ করার জন্য রাজ্যের সাতটি পুরসভা বিশ্ব ব্যাংকের কাছ থেকে উৎসাহ ভাতা পাচ্ছে। ওই টাকা সংশ্লিষ্ট পুরসভা গুলি তাদের জঞ্জাল অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো আরো মজবুত করে তোলার কাজে ব্যবহার করতে পারবে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে হুগলির চা‌‌‍‌‌‍‍পদানি এবং ভদ্রেশ্বর, নদীয়ার শান্তিপুর এবং […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি।

হাওড়া, ২৮ মার্চ:- বেলুড় মঠ পরিদর্শনে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফর ঘিরে সকাল থেকেই হাওড়ায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি’র অফিসাররাও উপস্থিত রয়েছেন। এদিন নির্ধারিত সময়ের কিছুটা আগেই বেলুড় মঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচীর মিছিল ব্যারিকেড করে আটকালো পুলিশ। উত্তেজনা।

হাওড়া, ২৭ মার্চ:- হাওড়া ​​কর্পোরেশনে বেআইনি চাকরি এবং কর্পোরেশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের দুর্নীতি সহ রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে হাওড়া জেলা সদর বিজেপির ডাকে সোমবার পঞ্চাননতলার জেলা কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়া সদর বিজেপি। হাওড়া জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে আন্দোলনকারীরা মহাত্মা গান্ধী রোড ধরে জেলাশাসকের বাংলোর সামনে আসার আগেই হাওড়া কর্পোরেশনের […]