এই মুহূর্তে জেলা

পোলবায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচ।

হুগলি, ২৬ এপ্রিল:- পোলবার আলিনগরের সোনাদার মাঠে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন।আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া তারকেশ্বর রোড ধরে ডুবির ভেরি ফিরছিল অটো।আলিনগরের দিক থেকে একটি হুন্ডাই গাড়ি সজরো এসে অটোর মুখে ধাক্কা মারে।রাস্তায় পাশে নয়ানজুলিতে গিয়ে পরে। এক মহিলা যাত্রী সহ চার জন যাত্রী এবং […]

এই মুহূর্তে জেলা

সূত্রের খবর, ধৃত যুবক আল কায়দা পশ্চিমবঙ্গ মডিউলের সদস্য।

হুগলি, ২৫ এপ্রিল:- জঙ্গি যোগে নাসিমুদ্দিন শেখ নামে একজনকে গ্রেফতার করল রাজ্য এসটিএফ মঙ্গলবার ভোরে হুগলির দাদপুর থানার হাজিপাড়ায় ধৃতের মামার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার শেরপুরের বাসিন্দা নাসিমুদ্দিন। মামা শেখ গোলাম মোস্তাফা জানান, ভাগ্নে গত রবিবার বিকেল ৫ টা নাগাদ তাঁদের বাড়িতে আসে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে নতুন ক্যান্টিন খাদ্য ছায়ার উদ্বোধন।

কলকাতা, ২৫ এপ্রিল:- নবান্নে খুললো নতুন ক্যান্টিন খাদ্য ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম করণ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকেএই ক্যান্টিন সাধারণ কর্মীদের জন্য খুলে দেওয়া হলো আজ। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি। উপস্থিত ছিলেন অর্থ সচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব পি উলগানাথন, পূর্ত সচিব অন্তরা আচার্য এবং হাওড়ার জেলা শাসক মুক্ত […]

এই মুহূর্তে জেলা

বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত তিন।

হুগলি, ২৫ এপ্রিল:- বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের ও আহত ১ জন। দুর্ঘটনাটি ঘটেছে দুপুরে অসম লিঙ্ক রোডের রুকেশপুর বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলের সামনে। পুলিশ জানায়, মৃতেরা হল ঋতিকা দাস (৫),গনেশ দাস (৬০) এবং সুজিত দাস (৩৬) তিনজনের বাড়ি বলাগড়ের পানিখোলা, রুকেশপুর, নয়াসরাই গ্রামে। আহত পানিখোলা গ্রামের বছর ৪৭ এর রাজু দাসকে […]

এই মুহূর্তে কলকাতা

চুক্তির ভিত্তিতে ডাটা এন্টি অপারেটরদের বেতন সংশোধন করা হচ্ছে।

কলকাতা, ২৫ এপ্রিল:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তির ভিত্তিতে নিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন কাঠামো সংশোধনের করা হল। তাদের ন্যূনতম বেতন ও কাজের বছর অনুযায়ী বেতন বৃদ্ধির হার নির্দিষ্ট করে সম্প্রতি রাজ্যের অর্থদফতরএকটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন কাজে যোগ দেওয়ার সময় তাঁদের বেতন ছিল ১৩ হাজার ৪০০ টাকা। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের […]

এই মুহূর্তে কলকাতা

১১০ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন রাজ্যের।

কলকাতা, ২৫ এপ্রিল:- রাজ্য সরকার বিভিন্ন স্বাস্হ্য প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে ১১০ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বিভিন্ন জেলায় ধাপে ধাপে ১৬৫ টি কমন কালেকশন সেন্টার ও তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের গ্রামীন এলাকা ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নে স্বাস্থ্য দফতর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ভাটোরায় মুন্ডেশ্বরীর স্রোতে ভাঙলো বাঁশের সাঁকো।

হাওড়া, ২৫ এপ্রিল:- মুন্ডশ্বরীর তীব্র স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো হাওড়ার দ্বীপ এলাকা ভাটোরা মাড়োখানার বাঁশের সাঁকো। এরফলে মঙ্গলবার থেকে দ্বীপ এলাকার সঙ্গে হুগলির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল। জানা গিয়েছে মুন্ডেশ্বরী নদী থেকে পলি তোলার কাজ শুরু হবে শীঘ্রই। কিন্তু বোরো চাষের জন্য সেই জল অস্থায়ী বাঁধ দিয়ে রেখেছিল হুগলী পয়েন্ট। মঙ্গলবার সকালে সেই বাঁধ […]

এই মুহূর্তে জেলা

তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা।

হুগলি, ২৪ এপ্রিল:- বাড়তে থাকা তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা। রবিবার অক্ষয় তৃতীয়ার দিন সকালে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে অ্যাথেলেটিক্স ফরম ফ্রীডমের কর্মীরা। স্টেডিয়াম মাঠের উত্তরদিকে শিশু, কদম, তেজপাতা গাছের চারা বসানো হয়। ওই কর্মসূচিতে হাজির ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শাহ, কাউন্সিলর অসীম পণ্ডিত, […]

এই মুহূর্তে কলকাতা

পশু পাখিদের দত্তক নিয়ে আর্থিক বছরে কুড়ি লক্ষেরও বেশি আয়, আলিপুর চিড়িয়াখানার।

কলকাতা, ২৪ এপ্রিল:- পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ২০২২-২৩ আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাত্সরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২হাজার টাকার […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপিকে সরাতে সব বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহবান নীতিশের।

কলকাতা, ২৪ এপ্রিল:- আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে বিজেপিকে সরাতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে বলে একযোগে জানালেন বিহারের মুখ্য মন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়াযের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, দেশের শাসক দল নিজেদের প্রচারে ব্যস্ত। দেশের উন্নতির জন্য তাদের কোনও মাথাব্যথা […]