হাওড়া, ২৭ এপ্রিল:- প্রবল ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টি হলো হাওড়ায়। বৃহস্পতিবার বিকালেই হাওড়া শহরের বুকে কার্যত রাতের অন্ধকার নেমে আসে। গোটা আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ছিল দমকা ঝোড়ো বাতাস। এরসাথেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। গরমে যখন গোটা শহর হাঁসফাঁস করছে তখন প্রতীক্ষিত এই ঝড় বৃষ্টি মানুষকে সাময়িক স্বস্তি দিয়েছে। খুশি হাওড়া শহরবাসী।
Author: khaborsojasaptaadmin
করোনা বাড়লেও ভয়ের কিছু নেই, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্যে করোনা কিছুটা বাড়লেও তা ভয়ের কিছু নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান,হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে দশ জনের এখনও পর্যন্ত অক্সিজেন লাগছে। তাঁদের অধিকাংশের কোমর্বিডিটি রয়েছে। এ রাজ্যে এবার করোনা সংক্রমণ দেরি করে শুরু হয়েছে, তাই হয়তো কিছুটা বাড়বে তার পর কমে যাবে। […]
মুখের ছবি দিয়ে বায়োমেট্রিক হাজিরা নবান্নে।
কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্যে প্রথম নবান্নে চালু হতে চলেছে মুখের ছবি দিয়ে বায়োমেট্রিক হাজিরা। নতুন এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক মেশিন’। এই পদ্ধতি ২মে থেকে নবান্নের সব দপ্তরে চালু হওয়ার কথা।, বুধবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হয়। মঙ্গলবার, নবান্নে প্রতিটি তলায়, সব দপ্তরের মূল ফটকের সামনে এই মেশিন […]
চলতি দুয়ারে সরকারে জমা করা প্রায় ৪১ লক্ষ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দেবে।
কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্য সরকার ষষ্ঠ দফায় চলতি দুয়ারে সরকার শিবিরে বুথ স্তরে জমা পড়া আবেদনের ভিত্তিতে প্রায় ৪১ লক্ষ মানুষের কাছে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ নবান্ন সভাঘরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের সচিব, যুগ্মসচিবদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। […]
মালদা-মুর্শিদাবাদে গঙ্গা ভাঙ্গন রুখতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা মুর্শিদাবাদে গঙ্গা ভাঙ্গন রোখার উপায় খুঁজতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। নবান্নে আজ রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি মুখ্য সচিবকে বিভিন্ন দফতর ও বিশেষজ্ঞদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। প্রয়োজনে বিশ্ব ব্যাঙ্কের মত সংস্থার সহায়তা নেওয়ার কথা বলেন। পাশাপাশি সমশের গঞ্জের মত ভাঙ্গন প্রবণ এলাকা থেকে […]
অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্ণায় বসবেন, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ এপ্রিল:- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্না দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নোবেল জয়ীকে জমি ছাড়ার জন্য ইতিমধ্যে নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ ডেসিমেল জমি না ছাড়লে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করে জমির দখল নেবে বলে জানিয়ে দিয়েছে। সেই আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্মত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে […]
কালিয়াগঞ্জে মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত, দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ এপ্রিল:- কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বাইরে থেকে লোক এনে সরকার ও সাধারণ মানুষের সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। মহিলা পুলিশ কর্মীদেরও রয়াত করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এর নেপথ্যে দিল্লির হাত থাকতে পারে বলেও তাঁর ধারনা। ওই নাবালিকার […]
আগামী শনি ও রবি রাত থেকে কয়েক ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু।
হাওড়া, ২৬ এপ্রিল:- আগামী শনি ও রবি রাত থেকে ভোর কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মেরামতির কাজ চলার কারণেই ওই সময় বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। জানা গেছে, ওই দু’দিন রাত থেকে ভোর পর্যন্ত ছ’ঘণ্টা করে বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজ হবে। ব্রিজের ভার বহন ক্ষমতার পরীক্ষা চলবে। আগামী ২৯ ও […]
বিচারকের সই জাল করার অভিযোগ, গ্রেফতার হাওড়া আদালতের মুহুরি।
হাওড়া, ২৬ এপ্রিল:- হাওড়া আদালতের বিচারকের সই জাল করে জেল থেকে আসামিকে ছাড়াতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়লো হাওড়া আদালতের এক মুহুরি। অমিত দেবনাথ নামের ওই অভিযুক্ত মুহুরিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। পকসো আইনে অভিযুক্ত অমিত ধানুকা নামের এক ব্যক্তিকে ছাড়াতেই জাল করা হয় বিচারকের সই। এই ঘটনায় হাওড়া আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে ছাড়ানোর […]
বাড়িতে না থাকার সুযোগে, তালা ভেঙে সর্বস্ব চুরি চন্দননগরে।
হুগলি, ২৬ এপ্রিল:- দিল্লীতে ছেলের কাছে গেছেন মা বাবা, রাতে বাড়িতে কেউ ছিলনা,সেই সুযোগে তালা ভেঙে সর্বস্ব চুরি চন্দননগর নাড়ুয়ায়।চুরি গেছে ত্রিশ ভরি সোনার গহনা, নগদ পঞ্চাশ হাজার টাকা। চন্দননগর নাড়ুয়ায় বছর দুয়েক আগে দোতালা বাড়ি করেছেন মিষ্টান্ন ব্যবসায়ী সুদীপ মোদক। পোলবার মহানাদ চৌমাথায় তার মিষ্টির দোকান। সুদীপ বাবুর ছেলে দেবমাল্য পাইলটের ট্রেনিং নিতে দিল্লীতে […]











