হুগলি, ১৫ মে:- দাঁড়িয়ে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন। হুগলির ডানকুনি এলাকার ঘটনা। হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়। স্থানীয়দের দাবি কলকাতা মুখি রাস্তার পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়।
Author: khaborsojasaptaadmin
চুঁচুড়ার মেঘমালা দাশগুপ্ত ISC পরীক্ষায় মেধা তালিকার তৃতীয় স্থানে।
হুগলি, ১৪মে:- মেঘমালা ব্যান্ডেল অক্সিলিয়াম স্কুলের ছাত্রী। ক্লাস টেনের পরীক্ষা দিতে পারেননি করোনার জন্য। মেঘমালা বরাবরই মেধাবী। বারো ক্লাসের পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাসী ছিলেন ভালো ফল করবেন।কেমিস্ট্রি তার পছন্দের বিষয়। কেমিস্ট্রি নিয়েই পড়াশোনা করে বাবার মত অধ্যাপনা অথবা গবেষণা করতে চান মেঘমালা ।চুঁচুড়া আমড়াতলার লেনের বাসিন্দা দাদু মানস দাশগুপ্ত চুঁচুড়া মল্লিক বাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, […]
আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে হাওড়ার ছাত্রের র্যাঙ্কিং সম্ভাব্য থার্ড।
হাওড়া, ১৪মে:- ফের জয়জয়কার হাওড়ার। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থ কুমার দুগার সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য তৃতীয় র্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই তার এই সাফল্যে খুশি সকলে। জানা গেছে সে হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র। অল ইন্ডিয়ায় সে সম্ভাব্য থার্ড র্যাঙ্ক করেছে আইএসসি পরীক্ষায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার প্রাপ্ত […]
ট্রাফিক কাম পাওয়ার ব্লক সাঁতরাগাছি স্টেশনে।
হাওড়া, ১৪মে:- সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য রবিবার ৮ ঘন্টার জন্য (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) ট্র্যাফিক কাম পাওয়ার ব্লক করা হয়। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় সাঁতরাগাছিতে চতুর্থ ফুট ওভারব্রিজের কাজের জন্যই এই পাওয়ার ব্লক করা হয় বলে রেল সূত্রে জানা গেছে। এর জেরে আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা […]
শ্রীরামপুরে প্রশাসনের উদ্যোগে উদ্বাস্তুদের হাতে তুলে দেওয়া হলো দলিল।
হুগলি, ১৩ মে:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সহায়তায় ও শ্রীরামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে উদ্বাস্তুদের হাতে দলিল তুলে দেওয়া হল। শনিবার শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেহেরু নগর কলোনীতে প্রায় ২৭ টি পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায়,পুরপ্রধান গিরীধারী শাহ, প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, […]
সাঁতরাগাছিতে কাজ চলার দরুন আগামীকাল ৮ ঘন্টা পাওয়ার ব্লক থাকবে।
হাওড়া, ১৩ মে:- রবিবার সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য ৮ ঘন্টা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) ট্র্যাফিক কাম পাওয়ার ব্লক করা হবে। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় সাঁতরাগাছিতে চতুর্থ ফুট ওভারব্রিজের কাজের জন্য রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। আজ থেকে আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন […]
ডেঙ্গু রোধে আগাম সর্তকতা জারি, স্থানীয় মানুষদের সচেতনাতার বার্তা চাঁপদানী পৌরপ্রধানের।
প্রদীপ বসু, ১৩ মে:- ডেঙ্গুর প্রভাব না পড়লেও, আগাম সর্তকতা হিসাবে চন্দননগরের মহাকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত পৌর এলাকা গুলি পরিদর্শন করছেন। পাশাপাশি মানুষকে সজাগ করতে সচেতনতার বার্তাও দিচ্ছেন।শনিবার চাঁপদানি পৌরসভার ১৪ ও ২২ নং ওয়ার্ড এ বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন। বাড়ির লোকজনদের বললেন ডেঙ্গু এখনো পর্যন্ত হয়নি। তবুও আপনাদের সতর্ক থাকতে হবে। বাড়ির […]
কর্ণাটকে দলের জয়ে হাওড়ায় সবুজ আবির মেখে মিছিল কংগ্রেসের।
হাওড়া, ১৩ মে:- এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে কর্ণাটক বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে কংগ্রেস। এই খবরে গোটা দেশের বিভিন্ন শহরে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। হাওড়াতেও সবুজ আবির মেখে কংগ্রেস কর্মী সমর্থকেরা বিজয় মিছিল করেন। নেতৃত্ব দেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ জয়সোয়াল। এদিন কর্ণাটকের জয়ের আনন্দে হাওড়ার কংগ্রেস কর্মীরা উল্লাসে মেতে […]
৩৬হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত পর্ষদের।
কলকাতা, ১২ মে:- ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, চাকরিচ্যুতরা এখনও পর্ষদের অধীনেই রয়েছে এবং পর্ষদ কখনই সেই দায় এড়াবে না। তিনি বলেন, এই ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পরই […]
পঞ্চায়েতের রণকৌশল ঠিক করতে আগামী সপ্তাহে তিন দিনের হুগলি সফর সুকান্তর।
হুগলি, ১২ মে:- পঞ্চায়েতের রণকৌশল স্থির করতে সরাসরি বুথের দাইত্বে থাকা কর্মীদের সাথে বৈঠক করতে আগামী ১৪.১৫.১৬. তারিখ ৩ দিনের জন্য প্রবাসে আসছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংগঠনের একাধিক কাজকর্মের ক্ষতিয়ান সরাসরি বুথের দাইত্বে থাকা কর্মীদের থেকে জেনে নিয়ে মূলত আগামী কর্মসূচীর মন্ত্র দেবেন পঞ্চায়েতে নামার রাজ্য সভপতি সকল নেতৃত্বকে। ৩ দিনের এই প্রবাসে […]











