হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহালে আজ সকালে বৃষ্টির মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। এই ঘটনায় খুব অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই পরিবারের চার সদস্য। বিপদ বুঝে তারা ঘরের বাইরে বেরিয়ে এলে সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি। বাড়ি ভেঙে যাওয়ায় ওই পরিবারের ৪ সদস্য এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। কিভাবে পঞ্চায়েত […]
Author: khaborsojasaptaadmin
বাজি তৈরি ও বিক্রির জন্য এক মাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- বে-আইনি বাজি কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকরা আচমকাই যাতে পুজোর আগে কর্মহীন হয়ে না পড়েন, সেকারণে তাঁদের বাজি তৈরি এবং বিক্রির একমাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, এই এক মাসের জন্য জেলায় জেলায় একটা বড় খোলা জায়গা ঠিক করে দেওয়া হবে। সেখানে গিয়ে এই শ্রমিকরা বাজি তৈরি […]
ধুপগুড়ি বিধানসভা পুনরুদ্ধার শাসকদলের।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- এক হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি বিধানসভা আসন টি পুনর্দখল করলো। ২০১৬ সালের নির্বাচনে এই দলের মিতালী রায় এই আসনে জিতেছিলেন। কিন্তু ২০২১ সালে জয়লাভ করেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। তার আকস্মিক প্রয়াণে আসন টি শূন্য হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। চূড়ান্ত গণনার শেষে ৪হাজার৩১৩ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র […]
রাজ্যসড়কের অনিয়ন্ত্রিত টোটো অটো বন্ধ করতে পরিবহন দপ্তরের অভিযান।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- দিন দিন টোটো অটো মোটর ভ্যানের দৌরাত্ম্য বেড়েই চলেছে।প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়কের ওপর বারং বার টোটো অটোর ওপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যসড়কের ওপর দেদার চলছে টোটো অটো মোটর ভ্যান। শুক্রবার হুগলি পরিবহন দপ্তরের পক্ষ থেকে কমিশনারেটের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে রাজ্যসড়কের উপরে টোটো অটো ও মটর […]
বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- মুখ্য়মন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। এবার রাজ্যপালকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা,পরিকাঠামো, আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপালের তরফে রেজিস্ট্রারদের বৈঠকে যেতে নিষেধ করা হয়।ফলে বৈঠক নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর ৩০ টি বিশ্ববিদ্যালয়ের […]
বিধায়কদের বেতন বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- বিধায়কদের বেতন বৃদ্ধি এবং ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস বদলে দেওয়ার প্রতিবাদে চুঁচুড়ার পিঁপুলপাতি মোর স্বামী বিবেকানন্দের পাদদেশ অবস্থানে বসলো জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘড়ামীর নেতৃত্বে নেতা কর্মীরা সকাল ১১টায়। এদিন এই অবস্থানে সামিন হয় হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। […]
পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ শ্রীরামপুরে।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত গান গেয়ে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস কে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। মুখ্য মন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে […]
বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে অসহায় বৃদ্ধাকে উদ্ধার উত্তরপাড়ায়।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- হুগলির উত্তরপাড়ায় ১৬ নম্বর ওয়ার্ডে জে কে স্ট্রীটের জগন্নাথ অ্যাপার্টমেন্ট এর চার তলার একটি বন্ধ ফ্ল্যাট এর তালা ভেঙ্গে বন্ধী অবস্থায় অসহায় অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করলো উত্তরপাড়া থানার স্পর্শ টিম ও স্থানীয় কাউন্সিলর। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর রেখা মুখার্জী নামে এক বৃদ্ধা ওই ফ্ল্যাটে দীর্ঘদিন বসবাস করছে,ওনার নামে বেশ কিছু সম্পত্তি […]
পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন, বিধানসভায় প্রস্তাব গৃহীত।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথমদিনটিকেই এবার থেকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হবে। এই মর্মে একটি প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। একই সঙ্গে রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রাজ্য সঙ্গীত দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানান, এর আগে নবান্নে এই সংক্রান্ত বৈঠকে […]
লোকসভার আগে ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। এই নির্বাচন নিছকই একটা উপনির্বাচন হলেও লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। কারণ উত্তরের রাজনীতির নিরিখেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ভোটগণনার মধ্যে দিয়ে। কিন্তু ফলাফলের আগেই হারের আশঙ্কায় গণনায় কারচুপির চেষ্টার অভিয়োগ তুলেছে বিজেপি। […]











