কলকাতা, ৬ সেপ্টেম্বর:- ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব শিগগিরই এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে বলে পর্ষদ সূত্রে খবর। এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। গত বছরের মতো এই বছরও ডিসেম্বর মাসে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নেওয়ার প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা […]
Author: khaborsojasaptaadmin
শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বেশ কয়েকজন শিক্ষক।
কলকাতা, ৫ সেপ্টেম্বর:- প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের পুরস্কৃত করেন রাষ্ট্রপতি। শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বেশ কয়েকজন শিক্ষক। স্কুল শিক্ষা বিভাগে বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন পুরুলিয়ার রঘুনাথপুরের নফর অ্যাকাডেমির শিক্ষক ডঃ চন্দন মিশ্র। এবার পুরস্কার পেয়েছেন সারা দেশের মোট ৭৫ জন শিক্ষক। উচ্চ শিক্ষা বিভাগে বাংলা থেকে […]
শিক্ষক দিবসে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- আজ ৫ই সেপ্টেম্বর। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৬ তম জন্মদিবস।এই দিনটি শিক্ষক দিবস হিসাবেই সকলের কাছে পরিচিত। শিক্ষক দিবসে এবার বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় শিক্ষক দিবস উপলক্ষ্যে সেরা বিদ্যালয় ও শিক্ষারত্ন পুরস্কার প্রদানের কথা ঘোষিত হয়েছে। সেই […]
ডেঙ্গি আক্রান্তের মৃত্যু চন্দননগরে।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- ডেঙ্গি আক্রান্তের মৃত্যু চন্দননগরে চন্দননগরের কলুপুকুর ধর্মরাজ তলার বাসিন্দা বছর তেইশের অভিষেক হরিজন জ্বর নিয়ে গত সপ্তাহে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এরপরেই হাসপাতাল থেকে তার রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে অভিষেকের। চন্দনগর হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। গতকাল সকাল থেকেই অভিষেকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিকেলের পর […]
রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির নতুন নিয়ম কার্যকর।
কলকাতা, ৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হলো। এই মর্মে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদফতর। গত ৩১ মে নবান্নে রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতি ছাড়াও ওই বৈঠকে গৃহীত কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করার জন্য অর্থ দফতর এই নির্দেশিকা […]
হাসপাতালে পাশের পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ উত্তরপাড়ায়।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পাশের একটি পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ। আজ সকালে পুকুরে ওই দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। হাসপাতাল সূত্রে খবর সোমবার থেকে দুজন রোগী নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই সেবিষয়ে উত্তরপাড়া থানায় হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে বলে খবর। সেই দুজনের মধ্যে ইনি […]
দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে চোর স্লোগান তুলল তৃণমূল কর্মীরা।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- তৃণমূলের ব্লক সভাপতি তথা নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলল দলের তৃনমুল কর্মীরা। এই নিয়ে সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতের উপসমিতির সঞ্চালক ঘিরে তৃনমুলের গোষ্ঠীদ্বন্ড প্রকাশ্যে এল। যা নিয়ে শাসকদল কে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আজ সিঙ্গুরের নসিবপুর গ্ৰাম পঞ্চায়েতের ৪টি উপ সমিতির সঞ্চালক নির্বাচন হচ্ছে। কিন্ত অভিযোগ, দলের ঠিক […]
শিবপুরের ফোরশোর রোডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরের ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ফোরশোর রোডের পুষ্পা ট্রান্সপোর্টে কাপড়ের গোডাউনে মঙ্গলবার আগুন লাগে বলে জানা গেছে। দমকলের মোট ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ফায়ার স্টেশন অফিসার জানিয়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মহার্ঘ ভাতা মেটাতে যৌথ সংগ্রামি মঞ্চের আরও একবার কর্ম বিরতির ডাক।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আরও একবার সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে। আগামী দশ ও এগারোই অক্টোবর রাজ্যজুড়ে সব সরকারি ও আধা সরকারি অফিসে এই কর্মবিরতি পালন করা হবে বলে মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। পাশাপাশি ১০ […]
জলমগ্ন এলাকা, জলের মধ্যে দিয়েই স্কুলের পথে খুদে পড়ুয়ারা।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরেই চুঁচুড়ার লেলিন পল্লী ও সুভাষ নগর এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এই দুই এলাকাতেই রয়েছে ৫৪ ও ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।দুটি অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের সামনেই এখন জল জমে রয়েছে।বাধ্য হয়েই ছোট ছোট স্কুল পড়ুয়াদের সেই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে। এলাকার সমস্ত নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। কোনভাবেই জল নামছে না […]











