এই মুহূর্তে জেলা

ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় শুট আউট টিটাগড়ে।

উঃ২৪পরগনা, ৮ নভেম্বর:- বুধবার ভর সন্ধ্যায় ফের শুটআউট। টিটাগড়ে বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম মহম্মদ হাসান। বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ের উড়নপাড়াতে। মাদক পাচার মামলায় জেলবন্দি ছিল সে। কয়েক মাস আগেই জামিনে মুক্তি পায় জেল থেকে। তার পরই বুধবার ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সর রদবদল করা হয়েছে। দীর্ঘদিন পরে গোয়েন্দা বিভাগ এবং বদল করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, জয়েন্ট সিপি (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তীকে পাঠানো হল রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির ডিআইজি পদে। আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পদে কাউকে পাঠানো হয়নি। এর সঙ্গে বদলি করা হয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার অধ্যক্ষের তোলা বেশ কিছু অভিযোগ খারিজ রাজভবনের।

কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য বিধানসভায় সম্প্রতিক কালে পাস হওয়া বিভিন্ন বিল রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে রয়েছে বলে রাজ্য সরকার ও বিধানসভার অধ্যক্ষের তোলা অভিযোগ রাজভবন খারিজ করে দিয়েছে। রাজ্যের তরফে যে ২২ টি বিল রাজভবনে পড়ে থাকার অভিযোগ তোলা হয়েছে তার একটিও আটকে রাখা হয়নি বলে রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অভিযোগ পর্যালোচনা […]

এই মুহূর্তে জেলা

কালী পুজো, ছট এবং জগদ্ধাত্রী পুজো নিয়ে পুলিশের সমন্বয় বৈঠক হাওড়ায়

হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের আয়োজনে বুধবার হয়ে গেল কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর সমন্বয় বৈঠক। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপপ্রিয়া, পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠী প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার জানান, তাঁদের তরফ থেকে বাজি বাজারের ব্যবসায়ীদেরকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। অনেক সময় নতুন কিছু […]

এই মুহূর্তে জেলা

বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শোভাযাত্রার রাস্তা পরিদর্শনে এডিজি পশ্চিমাঞ্চল।

হুগলি, ৮ নভেম্বর:- দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনো শেষ হয়নি হুগলিতে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন আছে তেমনি আছে বাঁশবেড়িয়ার কার্তীক পুজো। আর এবছর তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর মধ্যেই পরেছে কার্তীক পুজো। মগড়া থানা এলাকার বাঁশবেড়িয়া পুরসভা ও চুঁচুড়া থানার কিছু এলাকায় কার্তীক পুজো হয় জমজমাট। চার দিনের পুজোর শোভাযাত্রাও হয়। একদিকে চন্দননগর জগদ্ধাত্রী অন্যদিকে […]

এই মুহূর্তে কলকাতা

আর ভার্চুয়ালি নয় কালীপুজোয় সশরীরেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৭ নভেম্বর:- পায়ে চোটের কারণে দুর্গাপুজোয় ছিলেন ঘরবন্দী। তবে এ বছর ভার্চুয়ালিই প্রায় ১২০০ দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পার হয়ে কালী পুজো দোরগোড়ায়। সুস্থ হয়ে ফের চলাফেরা শুরু করেছেন মুখ্যমন্ত্রীও। এবারও যথারীতি বহু কালীপুজোর উদ্বোধনের আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তাই ভার্চুয়াল নয়। সশরীরেই বেশ কিছু কালী পুজো উদ্বোধন […]

এই মুহূর্তে জেলা

দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবতীর মৃতদেহ উদ্ধার শ্রীরামপুরে।

হুগলি, ৭ নভেম্বর:- বৈদ্যবাটিতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ চাঁপদানীর যুবতী, পনেরো দিন পর দেহ উদ্ধার হল শ্রীরামপুর দে স্ট্রীটের একটি পরিত্যক্ত বাড়ি থেকে। শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।মৃত্যু রহস্য জনক দাবী পরিবারের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর থানার চাঁপদানী ২৭ এস এম রোডের বাসিন্দা নীতু কুমারী(২৮) নবমীর […]

এই মুহূর্তে জেলা

আরামবাগে লরি ও বাইকের সংঘর্ষে ভয়াবহ আগুন লরিতে।

হুগলি, ৭ নভেম্বর:- আরামবাগ, লরি বাইকের সংঘর্ষ। লরিতে ভয়াবহ আগুন আশঙ্কাজনক বাইক আরোহী। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড। জানা গেছে, আরামবাগ থেকে গো কাঠের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী। অপরদিকে আসছিল একটি লরি ওই সময় লরিটির সাথে বাইকের সংঘর্ষ হয়। মোটর বাইকটি লরিটির নিচে ঢুকে যায়। লরির নিচে বাইকে চালক […]

এই মুহূর্তে জেলা

অভিষেকের জন্মদিনে হাসপাতালে শিশুদের ফল বিতরণ হাওড়ায়।

হাওড়া, ৭ নভেম্বর:- তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও। এদিন হাওড়া ময়দানের চিলড্রেনস হাসপাতালে অভিষেকের জন্মদিন উপলক্ষে শিশুদের হাতে ফল বিতরণ করা হয়। ডা: সুজয় চক্রবর্তীর উপস্থিতিতে এবং চিকিৎসক ডা: নিশীথ রঞ্জন চৌধুরী এবং তৃণমূল নেতা সুরজিৎ সাহার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ডা: সুজয় চক্রবর্তী বলেন, আজ অভিষেক […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা হাইকোর্টে নতুন পাবলিক প্রসিকিউটার।

কলকাতা, ৭ নভেম্বর:- কলকাতা হাইকোর্টের নতুন পাবলিক প্রসিকউটার হলেন দেবাশিস রায়। তিনি শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের স্থলাভিসিক্ত হলেন। ছ’বছরের বেশি সময় শাশ্বত বাবু, কলকাতা হাইকোর্টে পিপি পদে ছিলেন। হাই কোর্টে ফৌজদারি কার্যবিধির সব মামলার দেখভালের দায়িত্বে থাকেন পিপি। আদালতের সংক্রান্ত আইন বিভাগের অনেক প্রশাসনিক সিদ্ধান্তও তাঁকে নিতে হয়। গত কয়েক বছরে নানা গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে […]