এই মুহূর্তে জেলা

সোনার মোড়কে মুড়েছে পেঁয়াজ ,আত্মরক্ষার জন্য দেহরক্ষী খন্নানে।

হুগলি,৭ ডিসেম্বর:- গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর, তবে বর্তমানে সোনার মোড়কে মুড়েছে পিঁয়াজ; প্রকৃতি ও ফড়েদের সন্ত্রাসে পিঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে! তাই কোন ঝক্কি না নিয়ে পিঁয়াজের বডিগার্ড হিসাবে রাতপাহারা দিচ্ছে চাষীভাইরা। এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সাড়া পড়েছে পান্ডুয়া ব্লকের খন্যানের আবীরা গ্রামে। এই […]

এই মুহূর্তে জেলা

গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক এর।

হুগলি,৬ ডিসেম্বর:- গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক(৪৫) । আজ সন্ধ্যায় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে কালনার বেগপাড়া এলাকায়। তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।     […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের।

পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক।         […]

এই মুহূর্তে জেলা

 পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার।

হাওড়া,৬ ডিসেম্বর:-  পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।  অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া […]

এই মুহূর্তে জেলা

স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দেওয়া যাবে না,প্রতিবাদে মিছিল।

হুগলি,৬ ডিসেম্বর:- হুগলি জেলা স্কুল শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা শাখা। হুগলি জেলার প্রায় কয়েকশ গৃহ শিক্ষক আজ দুপুরে চুঁচুড়ার রথতলা থেকে মিছিল করে পিপুলপাতি জেলা শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেয়। স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দেওয়া যাবে না,গৃহশিক্ষকতা করলে প্রয়োজনে তদন্ত কমিশন গঠন,স্কুলে নীতি শিক্ষার পাঠ চালু করা সহ এগারো […]

এই মুহূর্তে জেলা

রিষড়া পৌরসভার  ১৭ নম্বর ওয়ার্ডে পালিত হলো দিদিকে বলো কর্মসূচি।

শালিণী দে,৬ ডিসেম্বর:- সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতেই তৃনমুল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদি কে বলো । এই পদক্ষেপের ফলে মানুষের কাছে জনসংযোগের ফল হাতেনাতে পাচ্ছে রাজ্যের শাসকদল । আজ রিষড়া পৌরসভার  ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুভজিৎ সরকারের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি। এছাড়াও উপস্থিত ছিলেন সহ প্রতিটি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । ১৭ নম্বর ওয়ার্ডের পৌর […]

এই মুহূর্তে জেলা

শুরু হলো কোন্নগর বইমেলা ।

  প্রদীপ সাঁতরা,৬ ডিসেম্বর:- আজ কোন্নগর বই মেলা ও পুষ্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো কোন্নগর এর কালীতলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উদ্ভোধনী অনুষ্ঠানের আগে বইয়ের জন্য হাঁটুন এই শীর্ষক এ কোন্নগর এর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র বিদ্যালয় থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র ছাত্রীরা হাঁটায় অংশগ্রহণ […]

এই মুহূর্তে জেলা

স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি কে চিঠি দিয়ে আবেদন এক গাড়ির চালকের।

পু:মেদিনীপুর,৬ ডিসেম্বর:- তিহার জেলে কোনো ফাঁসুড়ে না থাকায় নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক গাড়ির চালক স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে চিঠি দিয়ে আবেদন জানাল। নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার দিন এগিয়ে এলেও তিহার জেলে কোনো ফাঁসুড়ে নেই, তাই অপরাধীরা আদোও সাজা পাবে কিনা তা […]

Uncategorized এই মুহূর্তে জেলা

আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে

হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]

এই মুহূর্তে জেলা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা।

হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় […]