হুগলি,৬ ডিসেম্বর:- হুগলি জেলা স্কুল শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা শাখা। হুগলি জেলার প্রায় কয়েকশ গৃহ শিক্ষক আজ দুপুরে চুঁচুড়ার রথতলা থেকে মিছিল করে পিপুলপাতি জেলা শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেয়। স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দেওয়া যাবে না,গৃহশিক্ষকতা করলে প্রয়োজনে তদন্ত কমিশন গঠন,স্কুলে নীতি শিক্ষার পাঠ চালু করা সহ এগারো দফা দাবিতে এই ডেপুটেশন দেওয়া হলো।কয়েকশো গৃহশিক্ষক এই ডেপুটেশনের অংশগ্রহণ করেন।।
Related Articles
বেলুড়ে যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার নিজস্ব কোর্স চালু করা হলো। বেলুড়ের যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল। কাউন্সেলিংয়ের পর ১১ জন নিট উত্তীর্ণ ছাত্রছাত্রী ইতিমধ্যেই যোগশ্রী-কোর্সে ভর্তি হয়েছে।পূর্ব ভারতে এটিই প্রথম সরকারি যোগ মেডিক্যাল কলেজ। কলেজের অধ্যক্ষ তথা রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশীষ ঘোষ জানিয়েছেন প্রথম পর্যায়ে মোট […]
অসুস্থ বাবাকে ঘরে তুলতে নারাজ ভাই , থানার দ্বারস্থ দিদি !
সুদীপ দাস, ১৭ অক্টোবর:- মেয়েকে পড়াশুনা শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছেলেকেও অনেক কষ্টে বড় করেছিলেন হরিদাস দত্তগুপ্ত। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর জমানো টাকা সহ ছেলের সহযোগীতায় ঋন নিয়ে বাঁশবেড়িয়ার সুরকি মিলে বাড়ি কিনেছিলেন হরিদাসবাবু। ছেলের সহযোগীতায় ঋন হয়েছিল তাই বাড়িটি ছেলের নামেই কিনেছিলেন তিনি। সেটাই কাল হয়েছে হরিদাসের। বর্তমানে ছেলে সেই বাড়িতেই বাবাকে ঢুকতে দিচ্ছে […]
তিন দুষ্কৃতি সহ চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানা।
হুগলি, ২৭ অক্টোবর:- দশমীর দিন চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিশ। ঘটনায় গ্ৰেফতার ৩ জন দুষ্কৃতী। অভিযুক্তদের আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ। হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার আফজল আবরার জানান, গত ২৪ শে অক্টোবর সিঙ্গুরের মির্জাপুর এলাকায় প্রতিমা নিরজ্ঞনের সময় প্রকাশ কোলে নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। […]











