পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক।
অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয় দুই বাইক আরোহী । গুলির শব্দ শুনে কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এর আগেও ইনশান মল্লিক এর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল । বারবার কেন দাপুটে নেতা কে আক্রমণ তা ভাবাচ্ছে পুলিশকে । ঘটনাটি কালনার নারায়ণপুরের ।Related Articles
হাওড়ায় রাম নবমীর মিছিলে অশান্তি, কঠোর ব্যবস্থার ঘোষনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ মার্চ:- শান্তির বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা বিরোধীদের। হাওড়ায় রামনবমীর মিছিলে গোলমালে প্রচন্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। ধর্নার দ্বিতীয় দিনে শেষবেলায় বক্তব্য রাখতে উঠে এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রুট বদলে অনুমতি না নিয়ে অস্ত্র এমনকী বুলডোজার নিয়ে মিছিল করা […]
শিবাজী সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
হাওড়া, ২০ জুন:- হাওড়ার ইছাপুর শিবাজী সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ ও জামা কাপড় তুলে দেওয়া হয়। গত শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মৌসুনি দ্বীপ এর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছিল হাওড়ার ইছাপুর শিবাজী সংঘ। ওই ক্লাবের বেশকিছু কর্মকর্তা ও সক্রিয় সদস্যবৃন্দ […]
কাল থেকে খুলে যাবে তারকেশ্বর মন্দির।
হুগলি , ৩ সেপ্টেম্বর:- কাল থেকে খুলে যাবে তারকেশ্বর মন্দির। তবে কোনও পূর্ণার্থী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে শিবলিঙ্গ দর্শন করতে পারবে পূর্নার্থীরা। গত 25 জুন একদিনের জন্য খোলার পর পুনরায় মন্দির সংলগ্ন এলাকায় করোনার প্রকোপে বন্ধ হয়েছিল মন্দির। পুনরায় দু মাস বন্ধ থাকার পর তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ এর […]









