পু:মেদিনীপুর,৬ ডিসেম্বর:- তিহার জেলে কোনো ফাঁসুড়ে না থাকায় নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক গাড়ির চালক স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে চিঠি দিয়ে আবেদন জানাল। নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার দিন এগিয়ে এলেও তিহার জেলে কোনো ফাঁসুড়ে নেই, তাই অপরাধীরা আদোও সাজা পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অপরাধীরা সাজা পাক তাই সম্পূর্ন মানবিক দিক থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘাগরা গ্রামের বছর ৩৫ এর চিত্তরঞ্জন দাস সাময়িক ভাবে স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে আবেদন জানাল। পেশায় এক মালবাহী চারচাকার গাড়ির চালক চিত্তরঞ্জন। প্রায় দশ বছর ধরে তিনি দেশের বিভিন্ন প্রন্তে গাড়ি নিয়ে গিয়েছেন,সেই সঙ্গে দেখেছেন বিভিন্ন রাজ্যের মহিলাদের নিরাপত্তাহীনতা।ধর্ষনের মত যারা ঘৃন্য কাজে যুক্ত তাদের শাস্তি হওয়া দরকার, সমাজে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তিনি সাময়িক ভাবে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি কে আবেদন জানিয়েছেন।এই কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক ও চাননা। চিত্তরঞ্জন দাসের মা ও খুশি ছেলের এই মানবিক দিকে, তিনি ছেলেকে আশীর্বাদ করেছেন সমাজের ময়লা দূর করার এই পদক্ষেপে।Related Articles
প্রকাশ্যে বাকযুদ্ধে ইস্টবেঙ্গল ও মহামেডান, কী নিয়ে বিবাদ জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্পোর্টস কাউন্সিলের বৈঠক ডেকে ছিলেন। বৈঠকে উপস্থিত ছিল ক্রীড়া সংস্থাগুলি। সেই বৈঠকেই ক্রীড়াসংস্থা গুলির মধ্যে মহামেডান-ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি ও প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এবার ইস্টবেঙ্গল-মহামেডানের মধ্যে নজিরবিহীন সংঘাত হয়ে গেল। আসন্ন মরসুমে কলকাতায় প্রিমিয়র ডিভিশন আইলিগ হতে পারে। যাতাযাত এড়াতে এবছর একটি শহরকে কেন্দ্র […]
দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে -রাজ্যপাল।
উঃ২৪পরগনা , ১৫ আগস্ট:- স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যোগ্যে অংশ নেন । করোনা জনিত পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় । এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু , […]
বাগবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রস্তুত রামকৃষ্ণ মিশন।
হাওড়া , ১৪ জানুয়ারি:- বুধবার সন্ধ্যায় বাগবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের বাড়ির কোনও ক্ষতি হয়নি। আগুন থেকে মায়ের বাড়ি সম্পূর্ণ রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত বাগবাজারের বস্তিবাসী ও সাধারণ মানুষের প্রতিও মঠের তরফ থেকে সমবেদনা জানিয়েছেন। তবে মঠের উদ্বোধন […]






