হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। হেস্টিংস থানার তৎপরতায় বাসটি সেখান থেকে সরানো হয়। পড়ুয়াদের সকলকেই উদ্ধার করা হয়।
তবে বাসটির সামান্য ক্ষতি হয়। মন্দিরতলা আউট পোস্ট সূত্রের খবর, এদিন ঘটনাটি ঘটে দুপুর ২-৩৫ মিনিট নাগাদ। ফোর্ট উইলিয়মের দিক থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল বাসটি হাওড়ার দিকে আসছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০৭ গাড়িটির পিছনে ধাক্কা মারে। হেস্টিংস থানার পুলিশ এসে বিকেল তিনটে নাগাদ বাসটিকে সরিয়ে নিয়ে যায়।Related Articles
তৃণমূলের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার ছেঁড়ার ঘটনায় উত্তেজনা ডোমজুড় রুদ্রপুরে।
হাওড়া ,১৪মার্চ:- ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর এলাকায়। রাতের অন্ধকারে রুদ্রপুর এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই ব্যানারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। ব্যানারে প্রার্থীর নামে প্রচার করা হয়েছিল। এছাড়া সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ গত দশ বছরের উন্নয়নের […]
হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের , আহত এক।
গোয়ালতোড় , ১৯ জুলাই:- হাতি তাড়াতে গিয়ে হাতিরেই হানায় প্রাণ গেল এক যুবকের পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গা তে । মৃত ওই যুবকের নাম কাল টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন । দুজনের বাড়ি গোহালডাঙ্গা তেই । স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে […]
ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে পুরসভাগুলোকে সতর্ক করল রাজ্য সরকার।
কলকাতা, ২ ডিসেম্বর:- ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে রাজ্যের পুরসভাগুলোকে সতর্ক করল রাজ্য সরকার। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পুর ও নগরন্নোয়ন দফতর। যেখানে বলা হয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না একাধিক পুরসভা। নজরদারিতেও অভাব রয়েছে। তাই সমস্ত পুরসভা গুলিকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছে পুর ও নগরন্নোয়ন দফতর। রাজ্যের […]









