এই মুহূর্তে জেলা

প্রচারে গিয়ে গুরাপে আদিবাসীদের সাথে নৃত্য পরিবেশন রচনার।

হুগলি, ৬ এপ্রিল:- গুড়াপে প্রচারে বেরিয়ে আদিবাসীদের সঙ্গে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে জনসংযোগ লকেট চট্টোপাধ্যায়ের। শনিবার হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালি বিধানসভার গুরাপে ভোট প্রচারে অংশ নেন। গুরাপ শীতলাতলা পূজো দেন। সেখানে শীতলা মন্দির এর কাছে আদিবাসী মহিলাদের সঙ্গে নিত্য পরিবেশন করেন। বীরপুরে জনসংযোগ করেন। তৃনমূলের তারকা প্রার্থীকে দেখতে […]

এই মুহূর্তে জেলা

গরম থেকে বাঁচতে জলজ ফল ও হালকা খাওয়া-দাওয়ায় ভরসা তৃণমূলের কল্যাণের।

হুগলি, ৬ এপ্রিল:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনবারের বিদায়ী সংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় প্রচার করতে আসেন হুগলির কোন্নগরে। হাতিরকুল লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সেই প্রচার এসে থামে কোন্নগর শকুন্তলা কালী মন্দির এর কাছে। শকুন্তলা কালী মন্দিরে পুজো দেন বিদায় সংসদ। সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন অত্যন্ত গরমের মধ্যেও তিনি প্রচার […]

এই মুহূর্তে জেলা

কাশ্মীরে কর্মরত সেনা জবানের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়।

হাওড়া, ৬ এপ্রিল:- কাশ্মীরে কর্মরত এক সেনা জওয়ানের ‘রহস্য-মৃত্যু’র ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়ো গ্রামের বাসিন্দা বরুণ দাসের অস্বাভাবিক মৃত্যুতে বাড়ছে রহস্য। মৃতের পরিবার সূত্রের খবর, শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা বলার মাত্র ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে আসে ওই দু:সংবাদ। শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় বরুণ বাবুর দেহ। তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন বলে […]

এই মুহূর্তে জেলা

ভোটের মুখে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির ভিক্টোরিয়া জুট মিলে।

প্রদীপ বসু, ৬ এপ্রিল:- ভোটের মুখে ফের সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুললো ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। গেটের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতে।অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক ও তাদের পরিবার। শ্রমিকদের দাবী উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ। স্পিনিং বিভাগের ৭ জন শ্রমিকদের […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ১২৮টি পুর এলাকাতেই অবৈধ নির্মাণ রুখতে নির্দেশিকা তৈরি।

কলকাতা, ৫ এপ্রিল:- গার্ডেনরিচের ঘটনার প্রেক্ষিতে এবার রাজ্যজুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। কলকাতা পুরসভার অনুকরণে রাজ্যের ১২৮টি পুর এলাকাতেই অবৈধ নির্মাণ রুখতে নির্দেশিকা তৈরি করা হচ্ছে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে। খুব শীঘ্রই প্রশাসনিক বৈঠক ডেকে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতা পুর এলাকায় […]

এই মুহূর্তে জেলা

কেন গরুর রচনা বলেছিলেন তার ব্যাখ্যা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

হুগলি, ৫ এপ্রিল:- সিঙ্গুরে প্রচারে গিয়ে দই খেয়ে গরুর রচনা বলেছিলেন তৃনমূল প্রার্থী! যা নিয়ে হাজার মিম তৈরী হয়। কেন গরুর রচনা বলেছিলেন তার ব্যাখ্যা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে দলীয় কর্মির বাড়িতে একতা ভোজে যোগ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিঙ্গুরে এত ঘাস গাছপালায় ভর্তি, সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু, তাই তার দুধের দইও ভালো। […]

এই মুহূর্তে কলকাতা

লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নতুন ভাতার হার জানালো কমিশন।

কলকাতা, ৫ এপ্রিল:- নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নতুন ভাতার হার জানিয়েছে। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে জোনাল অফিসার, ভোট পরিচালনার দায়িত্বে কর্মীদের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে ভাগ করে এই হার নির্ধারণ করা হয়েছে। কমিশন সূত্রের খবর, ভোটের কাজ বুঝে নেওয়ার জন্য কর্মীদের দু’দফায় ট্রেনিং দেওয়া হয়। প্রতি ভোট কর্মী পিছু মধ্যাহ্ন ভোজের […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক।

কলকাতা, ৪ এপ্রিল:- লোকসভা নির্বাচন নিয়ে বাংলা নিয়ে বেশি বারম্বার তৎপর হতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে। এই আবহে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা। জানা গিয়েছে, তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়েছে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি। এদিন […]

এই মুহূর্তে কলকাতা

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রাজ্যপালের।

কলকাতা, ৪ এপ্রিল:- শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণের প্রস্তাব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের পাশপাশি নির্বাচন কমিশনকেও রাজভবনের তরফে চিঠি দিয়ে এই দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে রাজভবনের তরফে এখন কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজ্যপালের এমন সুপারিশের সত্যতা স্বীকার করে নিয়ে টুইটে […]

এই মুহূর্তে কলকাতা

প্রথম দফার ভোটে প্রয়োজনের থেকে অনেক কম কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা, ৪ এপ্রিল:- প্রথম দফাতেই মুখ থুবড়ে পড়তে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করার জন্য নির্বাচন কমিশন আগে থেকেই বদ্ধপরিকর ছিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা। রাজ্যে এখন সব মিলিয়ে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। এই দফায় যদি প্রত্যেকটি বুথ […]