হুগলি, ১২ মার্চ :- ডানকুনি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের একসঙ্গে হাজির করে পুরসভা তৃণমূলের দখলে থাকবে বলে দাবি করেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। বৃহস্পতিবার ডানকুনির আবাসনের সভাকক্ষে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে ডানকুনি পুরসভার যুযুধান দলীয় কাউন্সিলরদের পাশে বসিয়ে তিনি দাবি করেন কোথাও আমাদের সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে গিয়েছে।বিরোধীরা ভুল বুঝিয়ে […]
Author: khaborsojasaptaadmin
ভ্যাটে পড়ে প্রচুর মরা মুরগি। আতঙ্ক বকুলতলায়।
হাওড়া,১২ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের ঠেলায় এমনিতেই লাটে উঠতে বসেছে রাজ্যের পোলট্রি ব্যবসা। মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। মুরগির মাংস অধিকাংশ মানুষ এড়িয়ে চলছেন। এই আতঙ্কের মধ্যেই হাওড়ার আন্দুল বকুলতলায় একটি ভ্যাটে বৃহস্পতিবার সকালে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখা গেছে। যা দেখে আতঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে ওই এলাকায়। বকুলতলার ওই […]
চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :- প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা […]
চার্চিল ম্যাচেই মোহনবাগান সবথেকে ভালো ফুটবল খেলেছে : কিবু ভিকুনা।
অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মার্চ :- কিবু আবেগে গা ভাসান না। কিন্তু তিনিও তো রক্তমাংসের মানুষ। সেকারণে সমর্থকদের ভালোবাসাকে সরিয়ে দেবেন দেবেন কি করে ! তাই না চাইতেও কল্যাণীতে যখন লিগ জয়ের পরেই ফুটবলাররা তাঁকে কাঁধে চড়ান গোটা গ্যালারি কিৱু , কিৱু কন্ঠস্বরে মাতিয়ে তখনই কিৱুর চোখের কোণে না চাইতেও জল চলে আসে। এদিন তাঁকে ফোনে ধরা হলে […]
এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]
রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় রকার চেকপোস্ট তুলে দিচ্ছে।
কলকাতা,১১ মার্চ :- সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা […]
ফের বড়সড় ভাঙ্গন বিজেপিতে।
নদীয়া,১১ মার্চ :- ফের বড় সড় ভাঙ্গন বিজেপিতে। এবার নদিয়ার কল্যাণীতে বিজেপি থেকে প্রায় ৩০০০ কর্মী সমর্থক নিয়ে বিপ্লব দে যিনি সমর্থকদের কাছে সজল দে নামে পরিচিত। তিনি ও তার কর্মীরা আজ যোগ দিলেন তৃণমূলে। সজল বাবু তিনি বিজেপির নদীয়া জেলার কিষান মোর্চার সভাপতি দায়িত্বে ছিলেন । এদিন নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে, নদিয়া জেলার সভাপতি শঙ্কর […]
চুঁচুড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করলেন বিধায়ক।
হুগলি, ১১ মার্চ :- চুঁচুড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করলেন বিধায়ক। বুধবার হুগলি চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নতুন পানীয় জলের পাম্প হাউসের কাজের সুভারম্ভ করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকায় পানীয় জলের।সেই সমস্যার সমাধান করতেই এদিন নতুন পাম্প হাউস তৈরির কাজের সুভারম্ভ করেন বিধায়ক।বিধায়কের সাথে উপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার […]
এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১১ মার্চ :- এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামে। মৃতের নাম শিবু মুর্ম্মু (৪০)। স্থানীয় সূত্রে খবর, শিবু মুর্ম্মু নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও গ্রামের লোকজন ঐদিন রাতভর খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। বুধবার সকালে গ্রামের […]

