দ:২৪পরগনা, ১২ মার্চ :- পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়। মাঝগঙ্গায় ওই সংঘর্ষের ফলে প্রবল ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ নামে পণ্যবাহী জাহাজটি। ফলে কিছুটা পারের দিকে এসেই জাহাজটি ডুবে যায় গঙ্গায়। বাটানগরের দিকেই ঘটেছে জাহাজডুবির ঘটনা। সূত্রের খবর, এদিন বজবজের সিইএসসি-র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাস নিয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করে দুটি পণ্যবাহী ছোট জাহাজ। একটির নাম ‘এমভি মমতাময়ী মা’ ও অন্যটি ‘এমভি সানি-১’।
আচমকাই পাশাপাশি যাওয়া দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে কলকাতা পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের। সংঘর্ষে ব্যপক ক্ষতিগ্রস্থ বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ বাটানগরের দিকে নিয়ে আসা হয়। ওই জাহাজে থাকা ১৩ জন কর্মীকেও উদ্ধার করা হয়। তবে বেলা ১২টা নাগাদ গঙ্গায় বান এসে আচমকাই ডুবতে শুরু করে ‘এমভি মমতাময়ী মা’। ডুবন্ত এই জাহাজে আগুনও ধরে যায়। এই দৃশ্য দেখতে প্রচুর লোকের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কলকাতা পোর্ট ট্রাস্ট্রের আধিকারিকরা।Related Articles
চাঁপদানিতে ব্যবসায়ী অপহরনের ঘটনায় চাঞ্চল্য।
হুগলি , ১৭ অক্টোবর:- চাঁপদানিতে এক ব্যবসায়ী অপহরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ৩৪ বছরের মহ ইকবালের বাড়ি চাঁপদানির নুরি লেনে। বাড়ির সংগে রয়েছে তার মুদিখানার দোকান।ইকবাল রাতে গিয়েছিল তার কাকা সাহেব হোসেনের আর বি এস রোডের বাড়িতে। রাত নটা নাগাত এলাকার কুখ্যাত দুষ্কৃতি চেংড়ুয়া ৭/৮ জনকে নিয়ে চার চাকার গাড়ি করে আসে সাহেব হোসেনের বাড়িতে। […]
ত্রান সেবা কাজে ভারত সেবাশ্রমের সঙ্গে সোসাইটি অফ পিলার।
কলকাতা, ১৮ আগস্ট:- আম্ফান, ইয়াস বা সাম্প্রতিক বন্যার মতো যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে সবার আগে উদ্ধার ও ত্রান কাজে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজে উদ্বুদ্ধ হয়ে তাদের সহযোগীতা করতে এগিয়ে এল কলকাতা প্রভিন্সের ক্যাথলিক স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি অফ দা মিশনারিস অফ সেন্ট ফ্র্যান্সিস জেভিয়ার বা সোসাইটি অফ পিলার। হাওড়ার দানেশ […]
প্রয়াত খড়দহ পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তাপস পাল।
খড়দহ, ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন খড়দহ পুরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য তাপস পাল। ১৯৯৫ সাল থেকে খড়দহ পৌরসভার পৌরপিতা হিসাবে তিনি রাজনৈতিক জীবনে কাজ করে ছিলেন। এরপর ২০১০ সাল থেকে দুবারের জন্য পৌরপ্রধান হিসাবে খড়দহ পুরসভার দায়িত্ব সামলেছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিকেও তাপল পালের অপরিসীম ভূমিকা পালন করেছেন। শুধুমাত্র রাজনৈতিক নয় অরাজনৈতিক […]






