এই মুহূর্তে কলকাতা

বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও, নির্বিঘ্নেই শেষ হলো দ্বিতীয় দফার ভোট।

কলকাতা, ২৬ এপ্রিল:- নির্বিঘ্নেই শেষ হল রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা ঘটলেও বেলা গড়ানোর পরে নিস্তরঙ্গ হয়ে পড়ে ভোট প্রক্রিয়া। শুক্রবার ভোট হয়েছে উত্তরবঙ্গের তিন আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। বিকেল ৫টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী বাংলার তিন আসনে ভোটদানের হার ৭০ শতাংশের বেশি। যার মধ্যে সব […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরের জলভরা এখনো খাওয়া হয়নি পরে খাবো, প্রচারে বেরিয়ে বললেন রচনা।

হুগলি, ২৬ এপ্রিল:- চন্দননগর বিধানসভা এলকায় আজ প্রচার ও জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।স্টেশন রোড কালীবাড়িতে পুজো দিয়ে চন্দননগর পুরনিগমের ১ তেকে ১০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। ঢাক বাজিয়ে লক্ষীর ভান্ডার হাতে নিয়ে চলে শোভাযাত্রা। রচনাকে জিজ্ঞাসা করা হয় চন্দননগর মানেই তো শিল্পের শহর শিল্পীর শহর কি বার্তা দেবেন, তৃনমূল প্রার্থী বলেন, বার্তা […]

এই মুহূর্তে জেলা

মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী।

হুগলি, ২৬ এপ্রিল:- আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগাড়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথমনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগ বাসীর জন্য কাজ […]

এই মুহূর্তে জেলা

ডুমুরজলায় প্রধানমন্ত্রীর জনসভার মাঠ পেতে সমস্যা।

হাওড়া, ২৬ এপ্রিল:- ডুমুরজলায় মাঠ পেতে সমস্যা। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সরতে পারে পাঁচলা বা সাঁকরাইলে। দলীয় সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। তিনি বলেন, এছাড়াও হাওড়ায় প্রচারে আসতে পারেন অমিত শাহ, জে পি নাড্ডা। মিঠুন চক্রবর্তী রোড শো করবেন। স্থির হয়েছে প্রতি বিধানসভা কেন্দ্র ধরে স্টার ক্যাম্পেনাররা প্রচারে আসবেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা […]

এই মুহূর্তে কলকাতা

হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য।

কলকাতা, ২৫ এপ্রিল:- কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে এই কথা জানানো হয়েছে। শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা যাবে না। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু এই মামলা বিচারাধীন […]

এই মুহূর্তে জেলা

সিপিএম এর আমলে বেআইনি চাকরি হয়েছে,সিপিএম বেআইনি চাকরির আতুড়ঘর,এসএসসি চাকরি বাতিলের পাল্টা কল্যাণ।

হুগলি, ২৫ এপ্রিল:- কল্যাণ বলেন, ক্যাগ রিপোর্ট বেরিয়েছে ৫৬ হাজার প্রাথমিক শিক্ষকে নিয়োগ হয়েছে ২০০৯ সালে পুরোটাই বেআইনি।সব বেআইনি চাকরি ওরা করেছে। আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট ২০০৯ যত চাকরি হয়েছে সেগুলোকে বাতিল করে কিনা। এটা তো আমার কথা না ক্যাগের অডিট রিপোর্টের কথা। সিপিএম হলে কিছু করব না, সিপিএম হলে জজ সাহেবরা চুপ […]

এই মুহূর্তে জেলা

ইউক্রেনের যুবক ব্যান্ডেলের পুকুরে।

হুগলি, ২৫ এপ্রিল:- ইউক্রেনের বাসিন্দা বছর উনচল্লিশের মাইকোলা দিমিত্রভিচ তিনি কৃষ্ণ ভক্ত। মাইকোলা নদীয়ার মায়াপুরে ইস্কনের সঙ্গে যুক্ত। সেখানেই থাকতেন। মাস খানেক আগে, ব্যান্ডেল মেরি পার্কের একটি নেশা মুক্তি কেন্দ্রে তিনি ভর্তি হন বলে এলাকাবাসীরা জানান। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকায় মেরিপার্ক পুকুর পাড়ে থাকা ওই কেন্দ্র থেকে ছুটে চলে আসেন পাশেই […]

এই মুহূর্তে কলকাতা

আঁটোসাঁটো নিরাপত্তায় আগামীকাল রাজ্যে তিন কেন্দ্রের ভোটগ্রহণ।

কলকাতা, ২৫ এপ্রিল:- দ্বিতীয় দফার ভোটে ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। রায়গঞ্জ বালুরঘাটের সঙ্গে ভোটের লড়াইয়ে সামিল দার্জিলিংও। যেখানে মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাং এর। এছাড়াও বালুরঘাটে হেভিওয়েট বিজেপির সুকান্ত মজুমদারকে লড়তে হবে তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে। অন্যদিকে রায়গঞ্জে ত্রিমুখী,লড়াইয়ে মুকোমুখি হচ্ছেন তৃণমূলের কৃষ্ণকুমার কল্যাণীর, কংগ্রেসের […]

এই মুহূর্তে জেলা

টাকা দিয়ে টিকিট! শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল, তরজা রাম বামে।

হুগলি, ২৫ এপ্রিল:- শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শংকর বোসের একটি অডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যে অডিওর সত্যতা যাচাই করা হয়নি। সেই অডিওতে কয়েকটি ফোন কল রেকর্ড রয়েছে। বিজেপি প্রার্থীর একজন অপরিচিত ব্যাক্তির সঙ্গে হিন্দিতে কথোপকথন রয়েছে তাতে। প্রার্থী হওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। দিল্লীতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হচ্ছে অডিওতে […]

এই মুহূর্তে জেলা

তীব্র দাবদাহে মানুষকে সুরাহা দিতে পথে নামল হাওড়া পুরসভা।

হাওড়া, ২৫ এপ্রিল:- তীব্র দাবদাহে মানুষকে সুরাহা দিতে এবার পথে নামল হাওড়া পুরসভা। তপ্ত দুপুরে হাওড়া শহরের বিভিন্ন রাস্তাঘাট পুরসভার তরফ থেকে স্প্রিংকলার গাড়ির মাধ্যমে জল দিয়ে ধোয়া হচ্ছে। এতে গরমের দিনে কিছুটা হলেও স্বস্তি মিলছে। এছাড়াও পুরসভার জলের গাড়ি এনে পাইপের মাধ্যমে রাস্তার গাছগুলিতেও জল দেওয়া হচ্ছে। মূলত: রাস্তাঘাটের ধূলিকণা বাতাসে যাতে না মেশে […]