এই মুহূর্তে কলকাতা

এসএসসি তাদের বিরুদ্ধে আদালতে ওঠা অভিযোগ খারিজ করলো।

কলকাতা, ২৫ এপ্রিল:- স্কুল সার্ভিস কমিশন তাদের বিরুদ্ধে আদালতে ওঠা অসহযোগিতার অভিযোগ খারিজ করে দিয়েছে। এসএসসি আদালতকে যাবতীয় তথ্য সময়ে সময়ে জমা করেছে বলে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। তিনি দাবি করেন, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর নবম ও দশম মিলিয়ে ৭৭৫ জনের অনুমোদন প্রত্যাহার করার কথা হলফনামা দিয়ে আদালতকে জানিয়ে দেওয়া হয়। বাকি ৩৩ জনের […]

এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।

হাওড়া, ২৪ এপ্রিল:- বুধবার ২৪ এপ্রিল’ ২০২৪, বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি ১৭তম সঙ্ঘাধ্যক্ষ হলেন। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এই মুহূর্তে জেলা

হুগলির দুটি পৃথক ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলো তিনজন।

হুগলি, ২৪ এপ্রিল:- উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামে চারজন। অভিমৃুন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার। তার ভীন রাজ্যের বাসিন্দা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লীতে বাড়ি তাদের।বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এসেছিল বলে জানা গেছে। দুপুর একটা নাগাদ ঘাটে স্নান করতে আসা বিঞ্জু সাউ বলেন, জোয়ার ছিল সে সময়। চার […]

এই মুহূর্তে জেলা

হজ যাত্রীদের টিকাকরণ শুরু হলো হুগলি জেলায়।

হুগলি, ২৪ এপ্রিল:- হজ যাত্রী যারা নাম নথিভুক্ত করিয়েছেন আজ তাদের টিকাকরণ হয়। এদিন চুঁচুড়া, চণ্ডীতলা ও আরামবাগে টিকা দেওয়া হয়। হজ পালনের জন্য লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরবী মাসের জিলহজ মাসে সৌদি আরবের মক্কা শহরে হজ পালনের জন্য যান। সেই মত দেশ, রাজ্য ও হুগলি জেলা থেকেও বহু মানুষ এই বছর যাচ্ছেন।হজে যাওয়ার […]

এই মুহূর্তে জেলা

সাতসকালে বালি ব্রিজ থেকে যুবকের মরণঝাঁপ।

হাওড়া, ২৪ এপ্রিল:- বালি ব্রিজ থেকে যুবকের মরণঝাঁপ। সাতসকালে হাওড়ার বালি ব্রিজ থেকে মরণঝাঁপ দিলেন এক যুবক। মোটর বাইকের উপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা। প্রত্যেক দিনের মতো বুধবারেও প্রাত:ভ্রমণকারীরা যখন বালি ব্রিজের উপরে প্রাত:ভ্রমণ করতে আসেন ওই সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন। এরপরেই দেখতে পান দূর […]

এই মুহূর্তে কলকাতা

দ্বিতীয় দফার ভোটে ৪৭ জন প্রার্থীর মধ্যে ১৭ প্রার্থীর শিখ্যাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে।

কলকাতা, ২৩ এপ্রিল:- আগামী ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এই দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র যেমন বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের দেওয়া হলফনামাকে বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর কিছু তথ্য তুলে ধরল। দ্বিতীয় দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র মিলে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা […]

এই মুহূর্তে জেলা

মাঝ গঙ্গায় নৌকা বিহার, বার্জে ধাক্কা মেরে উল্টে গেলো নৌকা।কোনো ভাবে প্রাণে বাঁচলেন ছয় জন।

হুগলি, ২৩ এপ্রিল:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রিষড়া থেকে আজ বিকালে পাঁচজন একটি ডিঙি নৌকা করে গঙ্গায় ভ্রমনে বের হন। তাদের একজন মহিলাও ছিলেন।মাঝি নিয়ে মোট ছয় জন ছিলেন। নৌকায় মদ্যপান চলছিল। সন্ধা সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝ গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে নৌকাটি। গঙ্গায় তলিয়ে যায় নৌকা। […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে এআই প্রযুক্তি ব্যবহার করছে কমিশন।

কলকাতা, ২৩ এপ্রিল:- লোকসভা ভোটের নিরাপত্তা ও নজরদারীর ব্যবস্থা জোরালো করতে এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। এই প্রথম ওই প্রযুক্তির সুফল মিলল হাতে কলমে। কমিশন সূত্রে জানা গছে, প্রথম দফার ভোটে কোচবিহারের একটি বুথে একজন প্রিসাইডিং অফিসারকে দেখা যায় ভোটারদের কানে কানে কিছু বলছেন। কলকাতা অফিসে বসেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টির আশায় বিশ্ব শান্তি যজ্ঞ।

হুগলি, ২৩ এপ্রিল:- চূড়ান্ত দাবদাহ চারিদিকে,তাপপ্রবাহ জেরবার মানুষ ও সমস্ত প্রাণী ,প্রকৃতি দেবী রুষ্ট,একটু বৃষ্টির আশায় সকলে অপেক্ষায় আর এই হেন পরিস্থিতি তে প্রকৃতি দেবী কে তুষ্ট করতে একটু বৃষ্টির আশায় বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হুগলির হরিপাল বিধানসভার শ্রীপতিপুর গ্রামের সবুজ কালী মায়ের মন্দিরে।এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই হোম যজ্ঞ, যজ্ঞ […]

এই মুহূর্তে কলকাতা

নিয়োগ বাতিল প্রভাব পড়বে না,অতিরিক্ত কর্মীরাই ভোট পরিচালনা করবেন।

কলকাতা, ২৩ এপ্রিল:- নিয়োগ দুর্নীতি মামলায় ভোটকর্মী হিসাবে নিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল হলেও ভোট পরিচালনায় কোনও অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন মনে করছে। রাজ্য়ের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আজ জানিয়েছেন চাকরি যাওয়ার ফলে ওই শিক্ষকদের ভোটকর্মীর কাজ থেকে বাদ দেওয়া হলেও, ভোটে তার প্রভাব পড়বে না। হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি […]