এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটী রেলগেটের রাস্তার বেহালদশা ,হাওড়া ডিআরএম কে চিঠি দিলেন দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

হুগলি , ১৮ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী ১১ নম্বর রেলগেট পারাপারের রাস্তা কয়েক মাস ধরে বেহালদশা। নিত্য দিন ঘটছে দূর্ঘটনা। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জল দাঁড়িয়ে চলাচলের অযোগ্য হয়ে পরে। ফলে জানজট এবং বাইক,টোটো উল্টে দূর্ঘটনা লেগেই রয়েছে। সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি সাধারন মানুষ। পূজোর আগে কি, ঠিক হবে ব্যাস্থতম রাস্তা। প্রশ্ন সবার। এই […]

এই মুহূর্তে জেলা

পুজোর মুখে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে বস্ত্র তুলে দিল বিধায়ক সুদীপ্ত রায়।

হুগলি , ১৮ অক্টোবর:- পুজোর মুখে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে বস্ত্র তুলে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার শ্রীরামপুর বিধান্সভার অন্তর্গত শ্রীরামপুর পুরসভার শ্রীরামপুর বটতলা, রিষড়া পুরসভার রিষড়া গার্লস স্কুলের মাঠ, রিষড়া ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে মানুষের হাতে বস্ত্র তুলে দেন বিধায়ক সুদীপ্ত রায়। বিধায়ক সুদীপ্ত রায় বলেন স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার মানুষের […]

এই মুহূর্তে জেলা

গরু পাচারে বড় ভূমিকা রয়েছে পুলিশের: ভারতী ঘোষ

শিলিগুড়ি, ১৮ অক্টোবর:- রবিবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের সাথে বৈঠক করলেন বিজেপির রাজ্য সহসভানেত্রী ভরতী ঘোষ। এদিন তিনি প্রথমে লেউসিপাকুড়িতে নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের সঙ্গে দেখা করে বৈঠক করেন। এরপর টামবাড়ি ও পড়ে করনগছে বৈঠক করেন কৃষকদের সাথে। সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে […]

এই মুহূর্তে কলকাতা

২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক করোনায় সংক্রমিত হয়েছেন।

কলকাতা , ১৮ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক তিন হাজার ৯৮৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ২১ হাজার ৩৬ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৮১ হাজার ৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন। […]

এই মুহূর্তে কলকাতা

দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যসচিব আগামীকাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন।

কলকাতা , ১৮ অক্টোবর:- কোভিড বিধি মেনে দুর্গাপূজা উদযাপন এর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যসচিব আগামীকাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের থাকার কথা। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের ডাকা জরুরি বৈঠকে কোভিড বিধি মেনে […]

এই মুহূর্তে জেলা

দিদিমণি পাল্টিবাজ মুখ্যমন্ত্রী কটাক্ষ অর্জুনের।

ব্যারাকপুর , ১৮ অক্টোবর:- দিদিমণি পাল্টিবাজ মুখ্যমন্ত্রী। রবিবার বেলায় টিটাগড়ের মাতারঙ্গী মোড়ে এক রক্তদান শিবিরে এসে এভাবেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন সাংসদ অর্জুন সিং। অনুদান হিসেবে পুজো কমিটিকে ৫০ হাজার টাকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে টাক পিটিয়ে পুজো কমিটিগুলোকে টাকা দেবার কথা ঘোষণা করা হল। কিন্তু আদালতে দাঁড়িয়ে রাজ্যের এডভোকেট জেনারেল দাবি […]

এই মুহূর্তে জেলা

সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন শেওড়াফুলিতে।

তরুণ মুখোপাধ্যায় , ১৮ অক্টোবর:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের কৃষজ বিপণন দপ্তর এর উদ্যোগে রবিবার সকালে শেওড়াফুলি নেতাজি হাইস্কুল প্রাঙ্গনে সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হলো। হুগলি জেলা আর এম সি এবং শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পৌরসদস্য এবং পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষের ব্যবস্থাপনায় […]

এই মুহূর্তে খেলাধুলা

তিলোত্তমার রঙ সবুজ-মেরুন , ট্রফি এল বাগানে

স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে মোহনবাগান ক্লাবকে ট্রফি দিল ফেডারেশন। বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইলিগের সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে আইলিগ ট্রফি তুলে দেওয়া হল।  এ দিন শহরের রংও সবুজ-মেরুন। সমর্থকদের মনে উৎসাহের জোয়ার। আর আবেগের সেই বিস্ফোরণই দেখা গেল দিনভর। অনুষ্ঠানে শোনা গেল গান, ‘চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন’। জুম কলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]

এই মুহূর্তে খেলাধুলা

আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ

স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- সরকারি ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ করল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, এসসি ইস্টবেঙ্গল নামেই আসন্ন আইএসএলে মাঠে নামতে চলেছে লাল-হলুদ শিবির। আইএসএলের সরকারি ওয়েবসাইটেও লাল-হলুদের নতুন লোগো প্রকাশিত হবে। তারপরই গোয়ায় দলের সঙ্গে যাওয়া ফুটবলারদের নাম সরকারি ভাবে প্রকাশ করা হবে এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। শনিবার […]

এই মুহূর্তে খেলাধুলা

এবার রাজধানীতে ক্রিকেট প্রশাসকের ভূমিকায় জেটলি পুত্র

স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- জয় শাহের পর আরও এক BJP নেতার পুত্রকে এবার দেখা যাবে ক্রিকেটের প্রশাসকের ভূমিকায়। শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ’র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে রোহন জেটলি। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই পদে থাকবেন তিনি। যদিও ডিডিসিএ’র অন্যান্য পদের জন্য নির্বাচন […]