স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- সরকারি ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ করল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, এসসি ইস্টবেঙ্গল নামেই আসন্ন আইএসএলে মাঠে নামতে চলেছে লাল-হলুদ শিবির। আইএসএলের সরকারি ওয়েবসাইটেও লাল-হলুদের নতুন লোগো প্রকাশিত হবে। তারপরই গোয়ায় দলের সঙ্গে যাওয়া ফুটবলারদের নাম সরকারি ভাবে প্রকাশ করা হবে এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। শনিবার ১১ টা নাগাদ লাল-হলুদের সরকারি ইউটিউব চ্যানেলে নতুন লোগো প্রকাশ করা হয়। দিন দুয়েক আগেই নেটদুনিয়ায় লোগোর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। সেই লোগোতেই সরকারি শিলমোহর পড়ল। লোগোর রং এবং মশাল প্রতীকে কোনও পরিবর্তন হয়নি। শুধু উপরের দিকে বিনিয়োগকারী শ্রী সিমেন্টের নামের আদ্যাক্ষর এসসি যুক্ত হয়েছে। সেই সঙ্গে জোড়া হয়েছে ৬টি স্টার। লোগোর পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন নামেও সরকারি শিলমোহর পড়ে গিয়েছে। আইএসএলে লাল-হলুদের নতুন স্লোগান হতে চলেছে ‘ছিলাম-আছি-থাকব’, এবং ‘এল বাংলার ব্রিগেড’।
Related Articles
ট্রেনে মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগে আটক জওয়ান
মালদা, ৪ ফেব্রুয়ারি:- যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে আটক করলো মালদা টাউন স্টেশন জিআরপি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এনজিপি-হাওড়াগামী ডাউন সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে। এই ঘটনায় নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে মালদা টাউন স্টেশনে ওই ট্রেনটি পৌঁছাতেই মহিলা কয়েকজন যাত্রী ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখায়। মালদা টাউন স্টেশনের […]
মানুষ আশীর্বাদ না করলেও থাকবো, কিন্তু দিদি নাম্বার ওয়ানে ফিরে যাব।
হুগলি, ৯ এপ্রিল:- খুব যে আশা করে এসেছি তা নয়। আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি। যদি আমাকে আশীর্বাদ করে তাহলে মানুষের পাশে থাকবো না করলেও পাশে থাকব দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে, ভদ্রেশ্বরে প্রচারে বেরিয়ে বললেন, রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভদ্রেশ্বরে। দু দিনের স্বস্তির পর আবার রোদ চড়ছে।আবারও অস্বস্তি বাড়বে গরমে। তাই ভোট […]
কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন।
হাওড়া, ৪ নভেম্বর:- কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন। ঘুসুড়ি গুহ রোডে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন। শিবপুর থানা এলাকার ফোর্সর রোড করে রিভার ডেল ক্লাব টাউন আবাসনে আগুন। মিডিয়াকে ঢুকতে বাধা। আগুন নেভানোর কাজ চলছে। Post Views: 728








