কলকাতা , ১৮ অক্টোবর:- কোভিড বিধি মেনে দুর্গাপূজা উদযাপন এর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যসচিব আগামীকাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের থাকার কথা। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের ডাকা জরুরি বৈঠকে কোভিড বিধি মেনে পুজোর চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে। এছাড়াও করোনা রুখতে জেলাগুলি কি সতর্কমূলক ব্যবস্থা নিয়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। বৈঠকে বিসর্জনের গাইডলাইন নিয়েও কথা হবে। ইতিমধ্যে বিসর্জন এবং দুর্গা পুজো নিয়ে বিশেষ গাইড লাইন দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফেও কিছু গাইড লাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।
Related Articles
২৫০বর্গ ফুটের ঘরে থেকেই কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের!
হুগলি, ২৮ আগস্ট:- দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের, সে হরপা বানই হোক, বা পাহাড়ের ধ্বসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত জাহাজ থেকে মানুষকে উদ্ধার করা। আর এসবের জন্যেই চাই প্রকৃত ট্রেনিং, আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের তথা বাংলার তথা উত্তরপাড়ার থেকে কমন ওয়েলথ […]
মৃত্যুর পরেও জটু লাহিড়ীকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- মৃত্যুর পরেও জটু লাহিড়ীকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার তীব্র নিন্দা করল বিজেপি। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই জানান, জটু লাহিড়ীর মতো সিনিয়র নেতাকে নিয়ে মৃত্যুর পর রাজনীতি করা উচিত কাজ নয়। এদিন ঘটনার সূত্রপাত জটু লাহিড়ীকে অন্তিম শ্রদ্ধা জানাতে এসে তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি কল্যাণ ঘোষের একটি মন্তব্য। সেখানে […]
হাসপাতালগুলির রোগী ফেরানোর প্রবণতা আটকাতে কঠোর নির্দেশিকা জারি করছে রাজ্য।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- একাংশের সরকারি হাসপাতালের রেফার রোগ আটকাতে আরেকটি বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করে একাংশের হাসপাতালের রেফার প্রবণতা আটকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই নির্দেশের প্রতিফলনে শনিবার রেফার নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, জেলা হাসপাতালে যে […]









