হুগলি , ১৮ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী ১১ নম্বর রেলগেট পারাপারের রাস্তা কয়েক মাস ধরে বেহালদশা। নিত্য দিন ঘটছে দূর্ঘটনা। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জল দাঁড়িয়ে চলাচলের অযোগ্য হয়ে পরে। ফলে জানজট এবং বাইক,টোটো উল্টে দূর্ঘটনা লেগেই রয়েছে। সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি সাধারন মানুষ। পূজোর আগে কি, ঠিক হবে ব্যাস্থতম রাস্তা। প্রশ্ন সবার। এই রাস্তার বেহালদাশার কথা স্থানীয় বাসিন্দারা জানান চাঁপদানির বিধায়ক তথা বিরোধীদলনেতা আব্দুল মান্নানকে। সমস্যার কথা শুনে ছবি তুলে এবং লিখিত ভাবে জানান হাওড়া ডিআরএমকে। আব্দুল মান্নান বলেন রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছেন ডিআরএম। সেই আশায় রয়েছেন বৈদ্যবাটীর মানুষ।
Related Articles
বলে লালা ব্যবহার করে বসলেন ডম সিবলে।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- করোনা পরবর্তী সময়ে ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। কিন্তু এবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থদিন ফিল্ডিংয়ের সময় ভুলবশত বলে লালা ব্যবহার করে বসলেন ইংরেজ ওপেনার ডম সিবলে। প্রথমবার এমন ভুল করায় সিবলে বা তাঁর দলকে কোনও শাস্তি বা পেনাল্টির মুখে পড়তে হয়নি। তবে করোনা […]
কড়া নিয়ন্ত্রণ বিধি মেনেই লকডাউন শুরু হাওড়ার কন্টেনমেন্ট জোনে। রাস্তায় নেমে নজরদারি পুলিশের।
হাওড়া , ৯ জুলাই:- বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে হাওড়ায় কন্টেনমেন্ট জোন এলাকায় কড়া লকডাউন শুরু হয়ে গেল। এলাকাগুলি সিল করে দিল পুলিশ। লকডাউন যাতে সকলে মেনে চলেন তারজন্য পুলিশের তরফ থেকে হাওড়া ময়দান, ফ্লাইওভার চত্বর, ডিএম বাংলো সংলগ্ন ঋষি বঙ্কিম রোড এলাকায় মাইকিং করা হল। এলাকা ব্যারিকেড করার আগে এদিন পুরো এলাকায় স্যানিটাইজেশন করা হয়। […]
এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে আরও কঠোর বিধি-নিষেধের বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে রাজ্য সরকার ভবিষ্যতে আরও কঠোর বিধি নিষেধ আরোপ করতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ৭-৮ দিনে ৪৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল […]







