এই মুহূর্তে কলকাতা

মালদহের প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা সরকারের।

কলকাতা , ১৯ নভেম্বর:- রাজ্য সরকার আজ সকালে মালদহের সুজাপুরে প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। মৃতদের পরিবারকে দু লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ প্রতিরোধে একসঙ্গে গঙ্গা বা কোন জলাশয় এর ধারে না যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা , ১৯ নভেম্বর:- আদালতের নির্দেশ অমান্য করে ছট পুজো পালন না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার কাছে আবেদন জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর সঙ্গে ভিডিও বার্তা মারফত এক আবেদনে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ প্রতিরোধে একসঙ্গে গঙ্গা বা কোন জলাশয় এর ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বাড়িতে থেকে বা বাড়ির কাছের কোন পুকুরে ছট পুজো […]

এই মুহূর্তে জেলা

ছট পুজোতেও করোনার কোপ।

হুগলী , ১৯ নভেম্বর:- ছট পুজোয় বাঁশের ডালা অপরিহার্য। ডালায় ফুল ফল ঠেকুয়া সাজিয়ে পুজো করা হয়। সেই বাঁশের ডালার চাহিদা কমেছে করোনা আবহে। শেওড়াফুলি স্টেশনের তিন চার।নম্বর প্লাটফর্মে ছটপুজো আবহে তাঁবু ফেলে ডালা তৈরী করা হয়। মুর্শিদাবাদ নদীয় হুগলির বিভিন্ন জায়গা থেকে কারিগররা আসে। প্রতিবছর ছট পুজোর আগে শেওড়াফুলি স্টেশনে দিনরাত চলে কাজ। খুচরো […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় মমতার গড়া সোনার বাংলা ফেসবুক পেজের উদ্বোধন ।

তরুণ মুখোপাধ্যায় , ১৯ নভেম্বর:- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের বন্যা বইছে, শিক্ষা থেকে স্বাস্থ্য। কৃষি থেকে শিল্প , সর্বক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার সসাধারণ মানুষের পাশে রয়েছে। রাজ্যের উন্নয়নের জন্য তিনি প্রাণপাত পরিশ্রম করছেন, যাতে এই কর্মকান্ড সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য রিষড়া পৌরসভার কো-অর্ডিনেটর শুভজিৎ সরকারের উদ্যোগে একটি […]

এই মুহূর্তে জেলা

কর্তব্যরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা আগরপাড়া টেক্সমেকো কারখানায়

ব্যারাকপুর , ১৮ নভেম্বর:- কর্তব্যরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল আগরপাড়া টেক্সমেকো কারখানায়। বুধবার দুপুরে ওই কারখানার ভেতর বয়লার ডিভিশনের অ্যাসবেসটর্সের ছাদে কাজ করতে গিয়ে হটাৎ নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। জানা গিয়েছে মৃত ওই ঠিকা শ্রমিকের নাম বিশ্বজিৎ ঘোষ (৪২)। তার বাড়ি সোদপুরের নাটাগড়ের মহেন্দ্রনগরে। […]

এই মুহূর্তে জেলা

চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন।

হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়ার চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন। বুধবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ লিলুয়ার চামরাইল ৬ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে আইটিসি কোম্পানির বাস ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। এদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা […]

এই মুহূর্তে কলকাতা

কর্মচারিদের কোভিডের পাশাপাশি আরও চার রোগে নিভৃতবাস বাধ্যতামূলক করল নবান্ন

কলকাতা , ১৮ নভেম্বর:- রাজ্য সরকারি কর্মচারিদের কোভিডের পাশাপাশি আরও চারটি সংক্রামক রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতা মূলক করা হয়েছে। নবান্নে অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, কোন কর্মচারী বা তার পরিবারের কোন সদস্য যদি সার্স, মার্স,এভিয়ান ইনফ্লুয়েঞ্জা,সিসিএইচএফ বা কঙ্গো হ্যামরজিক ফিভারের মত একটি রোগে সংক্রমিত হন তবে তাদের আবশ্যিকভাবে কোয়ারেন্টাইন […]

এই মুহূর্তে কলকাতা

নেতাজির অন্তর্ধান রহস্যের সঠিক তথ্য সামনে আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

কলকাতা , ১৮ নভেম্বর:- নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সঠিক তথ্য দ্রুত দেশবাসীর সামনে আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। নেতাজি সম্বন্ধে সাধারণ মানুষ সহজেই যেন আরো বেশি করে জানতে পারেন সেই জন্য রাজ্য সরকার অনলাইনে নেতাজি সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ করলেও কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে […]

এই মুহূর্তে জেলা

ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের।

হাওড়া , ১৮ নভেম্বর:- ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর, ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা খতিয়ে […]

এই মুহূর্তে জেলা

বামেদের কর্পোরেশন অভিযান হাওড়ায়।

হাওড়া , ১৮ নভেম্বর:- নির্বাচিত পৌরবোর্ডের দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযান করল হাওড়া জেলা বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলি। সাফাই, জনস্বাস্থ্য, চিকিৎসা সহ অন্যান্য পৌর পরিষেবার দাবিতে বামেরা এই কর্মসূচি নেয়। হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে অবস্থান বিক্ষোভ ও সভা হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃবৃন্দ। সভা শেষে দুপুরে ডেপুটেশন দেওয়া হয়। বামেদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচন না […]