হুগলী , ১৯ নভেম্বর:- ছট পুজোয় বাঁশের ডালা অপরিহার্য। ডালায় ফুল ফল ঠেকুয়া সাজিয়ে পুজো করা হয়। সেই বাঁশের ডালার চাহিদা কমেছে করোনা আবহে। শেওড়াফুলি স্টেশনের তিন চার।নম্বর প্লাটফর্মে ছটপুজো আবহে তাঁবু ফেলে ডালা তৈরী করা হয়। মুর্শিদাবাদ নদীয় হুগলির বিভিন্ন জায়গা থেকে কারিগররা আসে। প্রতিবছর ছট পুজোর আগে শেওড়াফুলি স্টেশনে দিনরাত চলে কাজ। খুচরো ও পাইকারী বিক্রি হয় এখান থেকে। হুগলির চাঁচদানী ভদ্রেশ্বর চন্দননগর রিষড়া, শ্রীরামপুর, হিন্দমোটর এলাকায় কল কারখানায় প্রচুর শ্রমিক কাজ করে। তাদের অধিকাংশই। বিহার উত্তর প্রদেশের বাসিন্দা। তাই এই সব এলাকায় ছট পুজোর চল বেশি। প্রতি বছর শেওড়াফুলি থেকে প্রচুর ডালা বিক্রি হয়। এবার করোনা আবহে সব উৎসবেই ছেদ পরেছে। ছট পুজোতেও তার অন্যথা হবেনা। তাই ডালা বিক্রিও আশানুরূপ হচ্ছে না বলে মনে করছে বিক্রেতারা। ডালার দাম কিছুটা বাড়ায় যারা পাইকারী ক্রেতা তারাও অল্প কিনছে।
Related Articles
হিন্দি একাডেমি পুনর্গঠন এর মাধ্যমে তাকে আরও শক্তিশালী করা হবে – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- রাজ্যে হিন্দি ভাষাভাষীর মানুষকে সম্মান জানাতে এবং হিন্দি ভাষা চর্চা বাড়াতে রাজ্য সরকার হিন্দি একাডেমি পুনর্গঠন এর মাধ্যমে তাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে একথা ঘোষণা করেন। তিনি বলেন হিন্দি একাডেমি তথা হিন্দি সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন দীনেশ ত্রিবেদী ও বিবেক গুপ্তা। […]
দশম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীললতাহানির অভিযোগে গ্রেফতার জুটমিল কর্মী।
সুদীপ দাস , ১২ জুন:- দশম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীললতাহানির অভিযোগে গ্রেফতার জুটমিল কর্মী। অভিযুক্তকে সমর্থনের অভিযোগ স্থানীয় বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়ার ২০নম্বর ওয়ার্ডে। অবিযোগ গত বুধবার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের কর্মী মোহন রাজভর(৪০) প্রতিবেশী ওই কিশোরীকে জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। অভিযোগ ঘটনার পর থেকেই […]
স্বামীজির স্মারক তোরণের শিলান্যাস, উদ্বোধনে স্বামী সুবীরানন্দ মহারাজ।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- তিনটি নৌকাতে গুরু ভাইদের সাথে নিয়ে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণপুর ঘাটে পদার্পণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে করুণা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘের সহযোগিতায় স্মারক দ্বারের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এর শিলান্যাস করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ […]







