হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়ার চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন। বুধবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ লিলুয়ার চামরাইল ৬ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে আইটিসি কোম্পানির বাস ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। এদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর ধুলাগড় নয়াবাদ রুটের একটি বাসের সঙ্গে আইটিসি কোম্পানির একটি বাসের সংঘর্ষ হয়। আইটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের পিছনে ধাক্কা মারলে সামনের বাসটি উল্টে যায়। আইটিসির বাসটি ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে চলে যায়। এই ঘটনায় দুটি বাসের যাত্রীরাই জখম হন। ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্তারা। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে।
Related Articles
অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত।
কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার বন্যপ্রাণী শিকার এবং অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বড় বনাঞ্চলে তিনজন, মাঝারিতে দুইজন এবং ছোট বনভূমিতে একজন করে গোয়েন্দা নিয়োগ করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং দক্ষিণবঙ্গের সুন্দরবন এ সবচেয়ে বেশি সংখ্যক গোয়েন্দা নিয়োগ করা হবে। নিরাপত্তার […]
হার নিশ্চিত জেনেই রাজ্যসভা সহ বিধানসভার উপনির্বাচনে ভোট চাইছে না বিজেপি – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যসভার দুটি আসন সহ রাজ্যে বাকি থাকা দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পরাজিত হবে জেনে ভোট চাইছে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন সংবিধান অনুযায়ী ভোটের ফল প্রকাশের ছয় মাসের মধ্যে উপনির্বাচন করানোর কথা। ফলে দল […]
কলকাতা পুরভোটে সন্ত্রাস ও রিগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ব্যারাকপুরে।
কলকাতা, ২২ ডিসেম্বর:- উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের নেতৃত্বে কলকাতা পুরভোটের ভোট লুট, রিগিং ও ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবি সাহাকে অন্যায় ভাবে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ব্যারাকপুরে।ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয় ও ব্যারাকপুর প্রশাসনিক ভবন ঘেরাও করা হয়। উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের তরফ থেকে মহাকুমা শাসকের […]







