কলকাতা , ১৮ ডিসেম্বর:- দলত্যাগী নেতাদের নিয়ে না ভেবে সরকারের উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। কালীঘাটে দলীয় শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। দল ছেড়ে যাওযা নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,যারা যাচ্ছেন তাঁরা দলের বোঝা৷ তাতে দলের কিছু […]
Author: khaborsojasaptaadmin
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর হাওড়ায় মিছিল।
হাওড়া , ১৮ ডিসেম্বর:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণ সহ বিভিন্ন ইস্যুতে মিছিল হল উত্তর হাওড়ায়। শুক্রবার বিকালে ১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই মিছিল হয়। নেতৃত্বে ছিলেন গৌতম চৌধুরী, গৌতম পাল প্রমুখ। মিছিল শুরু হয় উত্তর হাওড়ায় নতুন মন্দির সংলগ্ন ব্লক অফিস থেকে। এরপর ত্রিপুরা রায় লেন, অরবিন্দ রোড, মদন বিশ্বাস লেন, কালীতলা […]
চারশো বছরের ইতিহাসে বিরল , শিয়রে করোনা ; বড়দিনে ব্যান্ডেল চার্চে বন্ধ প্রার্থনা।
সুদীপ দাস , ১৮ ডিসেম্বর:- BANDEL CHURCH REMAINS CLOSED TO VISITIRS AND PILGRIMS DUE TO COVID-19 CRISIS. অর্থাৎ ব্যান্ডেল চার্চ তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের জন্য কোভিড-১৯ সঙ্কটের কারণে বন্ধ থাকবে। ১৫৯৯সালে স্থাপনের পর যা বিরল। দীর্ঘ ৪২২ বছর ধরে হুগলী নদীর পশ্চিমপারে ব্যান্ডেল চার্চ ইতিহাস বহন করে আসছে। শুধু হুগলি নয় রাজ্য ছাড়িয়ে দেশের মধ্যেও ঐতিহাসিক […]
কোন্নগরের নবগ্রামে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
হুগলি , ১৮ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম মিষ্টি মহল মোড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার নবগ্রাম মিষ্টি মহল মোড়ে একটি পরিত্যক্ত জলাশয়ে শুকনো আবর্জনায় হটাৎ আগুন লেগে যায়। এরপরেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। আশেপাশে বহু বাড়ি ও দোকান থাকায় আতঙ্কিত মানুষ দমকলে খবর দেয়। ঘটনাস্থলে […]
কানাইপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল দলের সদস্যরাই।
হুগলি , ১৮ ডিসেম্বর:- কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের সদস্যরা। শুক্রবার পঞ্চায়েতের বোর্ড মিটিং বয়কট করে পঞ্চায়েত গেটে বিক্ষোভ দেখালো পঞ্চায়েতের ১৪ জন সদস্যরা। এদিন পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ জানান কানাইপুর পঞ্চায়েতে দুর্নীতি চালাচ্ছে প্রধান। এছাড়া কানাইপুরে জমি কিনলে ১২০০০ টাকা কাঠা প্রতি পঞ্চায়েত নিচ্ছে যেটা অনৈতিক। তার […]
শুভেন্দুর পদত্যাগ পত্র গৃহীত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার নির্বাচিত সদস্য হিসাবেই থাকছেন।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- সাংবিধানিক সংস্থান ও বিধানসভার নিয়ম বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা সম্ভব নয় বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধানসভায় এসে শুভেন্দু যে ইস্তফাপত্র দিয়েছেন, তাতে কোনো তারিখ ছিল না। কিন্তু ইমেলে পাঠানো চিঠিতে ছিল। কোনটা আসল, […]
তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে জটিলতা অব্যাহত।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- জেপি নাড্ডার কনভয় হামলা কাণ্ডে তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে জটিলতা অব্যাহত। এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ওই তিন পুলিশ কর্তাকে কেন্দ্রের নির্দেশ মত ডেপুটেশনে পাঠাতে রাজ্যের আপত্তি অগ্রাহ্য করেই নিজের সিদ্ধান্ত অব্যাহত রেখেছে কেন্দ্র। রাজ্য সরকারকে পাল্টা চিঠি দিয়ে এ […]
ডাকাতির ছক বানচাল করে নয় দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।
সুদীপ দাস ,১৮ ডিসেম্বর:- ব্যান্ডেলে একটি বেসরকারী অর্থলগ্নী সংস্থায় ডাকাতির ছক বানচাল করে নয় দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃত চারজনের কাছ থেকে প্রচুর মাদকের পাশাপাশি ৭ টি আগ্নেয়াস্ত্র ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ৯ জনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত ন’জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শুক্রবার দুষ্কৃতিদের […]
সংস্কারের অভাব। ভেঙে পড়ল লিলুয়া রেল কলোনির চারতলার বারান্দার একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাফাই কর্মীরা।
হাওড়া , ১৮ ডিসেম্বর:- দীর্ঘদিন যাবৎ আবাসনের সংস্কার না হওয়ায় ফের দুর্ঘটনা ঘটল লিলুয়া রেলওয়ে কলোনিতে। শুক্রবার সকালে ওই রেল কলোনির চারতলার বারান্দার একটি অংশ নিচে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে সেই সময় কাজ করছিলেন সাফাই কর্মীরা। তাঁরা অল্পের জন্যে দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যান। সকালে লিলুয়া রেল কলোনির স্ট্যাচু রোডে চারতলা বিল্ডিংয়ের বারান্দা […]
রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে বৈঠকে ডাকলো কেন্দ্র।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা কে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লীর নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত […]

