কলকাতা , ১৮ ডিসেম্বর:- দলত্যাগী নেতাদের নিয়ে না ভেবে সরকারের উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। কালীঘাটে দলীয় শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। দল ছেড়ে যাওযা নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,যারা যাচ্ছেন তাঁরা দলের বোঝা৷ তাতে দলের কিছু যায় আসে না৷ এরা বেরিয়ে যাওয়ার ফলে আ্খেরে তৃণমূল কংগ্রেসের উপকার হবে৷ যত সময় এগোচ্ছে তত ভাঙন হচ্ছে আরও তীব্র ৷ ক্রমাগত রক্তক্ষরণ বাড়ছে শাসকদলের৷ কিন্তু তাতে বিন্দুমাত্র চিন্তিত নয় তৃণমূল আরও একবার কড়া বার্তা দিলেন দলনেত্রী৷ আগামিকাল মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সামনে সভামঞ্চে বিজেপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে রয়েছেন শুভেন্দু অনুগামী তৃণমূল ত্যাগী একঝাঁক তৃণমূল বিধায়ক, নেতা, সাংসদ৷ তার ১২ ঘণ্টা আগে কালীঘাটের এই বৈঠকে নজর ছিল গোটা রাজ্যের ৷
Related Articles
কোচবিহার শহরে বাদুরের মৃতদেহ ঘিরে আতঙ্ক।
কোচবিহার,১৮ এপ্রিল:- বাদুরের মৃতদেহ ঘিরে আতঙ্ক ছড়াল কোচবিহার শহরে। আজ কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের রায় পেপারের গলিতে একটি বাদুরের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই ওই বাদুরের মৃতদেহ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালকে। তিনি কোচবিহার পুরসভাকে ওই বাদুরের দেহ উদ্ধার করে প্সহু হাসপাতালে পৌঁছে দেওয়ার […]
স্যানিটাইজ করার নামে বাড়ি বাড়ি টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।
সুদীপ দাস,২৫ এপ্রিল:- এবারে এলাকা স্যানোটাইজ করার নামে বাড়ি-বাড়ি গিয়ে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে গঙ্গাতলা জ্যোতিষ সরনীতে। অভিযুক্ত ওই তৃণমূল নেত্রীর নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য্য। স্থানীয়দের বক্তব্য শুক্রবার রাতে শর্মিষ্ঠা দেবী এলাকারই কয়েকজনকে নিয়ে বাড়ি-বাড়ি যায়। এলাকা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার দেওয়ার নামে বাড়ির লোকদের কাছ […]
বকেয়া বেতন ও একাধিক দাবীতে আরামবাগে আশা কর্মীদের পথ অবরোধ।
আরামবাগ, ৭ ডিসেম্বর:- বকেয়া বেতন ও একাধিক দাবীতে হুগলির আরামবাগ হসপিটাল মোড়ে আশা কর্মীদের পথ অবরোধ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন সকাল থেকেই আরামবাগ মহকুমা হসপিটাল চত্বরে আশা কর্মীদের জোড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে আরামবাগ মহকুমার ছয়টি ব্লকের আশা কর্মীরা হসপিটালে চলে আসেন। তারপরই শুরু হয় শ্লোগান এবং বিক্ষোভ। এরপর […]







