হুগলি , ১৮ ডিসেম্বর:- কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের সদস্যরা। শুক্রবার পঞ্চায়েতের বোর্ড মিটিং বয়কট করে পঞ্চায়েত গেটে বিক্ষোভ দেখালো পঞ্চায়েতের ১৪ জন সদস্যরা। এদিন পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ জানান কানাইপুর পঞ্চায়েতে দুর্নীতি চালাচ্ছে প্রধান। এছাড়া কানাইপুরে জমি কিনলে ১২০০০ টাকা কাঠা প্রতি পঞ্চায়েত নিচ্ছে যেটা অনৈতিক। তার প্রতিবাদে বিক্ষোভ দেখায় সদস্যরা। তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান পঞ্চায়েতের সমস্ত সিদ্ধান্ত সকল সদস্যের উপস্থিতিতে মিটিং করে নেওয়া হয়। হয়তো কোন স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে কিছু সদস্য কষ্ট পাচ্ছে তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে। তবে এদিন কানাইপুরে তৃণমূল দলের প্রধানের বিরুদ্ধে তৃণমূল দলেরই সদস্যরা মুখ খোলায় অস্সস্তি বাড়লো তৃণমূল দলের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
এবার এনসিসির ধাঁচেই স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ার পরিকল্পনা।
কলকাতা, ১ নভেম্বর:- এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রূপায়নে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ওই বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করতে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেক জেলার জেলাশাসক কে ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই বাহিনী […]
মুখ্যমন্ত্রী ব্যাটারির গাড়ি চেপে নাটক করছে- শুভেন্দু অধিকারী।
হুগলি , ২৫ ফেব্রুয়ারি:- ক্ষমতা থাকলে পেট্রোলের রাজস্সকর কমিয়ে দেখাক তৃণমূল সরকার। সকলে পেট্রোল চালিত বাইকে রয়েছেন আর একা মাননীয়া ব্যাটারি গাড়ি চেপে নাটক করছেন। বাংলার মানুষ সমস্ত ভাওতা বুঝে গেছে। তৃণমূলের জয় বাংলা স্লোগান যেমন বাংলাদেশের তেমন খেলা হবে স্লোগান বাংলাদেশ থেকে ভাড়া করে এনে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। গত সাড়ে নয় […]
নিউ টাউনে কুন্তল ঘোষের অভিজাত আবাসনে সাত সকালেই ইডির হানা।
কলকাতা, ২০ জানুয়ারি:- সকাল সাড়ে সাতটা নাগাদ, তিনটি গাড়ি করে, ইডির ১২ সদস্যের প্রতিনিধি দল আসেন, আর তিনটি গাড়িতে আসেন কেন্দ্রীয় বাহিনীর দল, নিউ টাউনের সিটি সেন্টার সংলগ্ন একটি অভিজাত আবাসনে (উজ্জ্বলা অ্যাপারমেন্ট)। এই আবাসনের সাউথ ব্লকের, ৯০৩ ও ৯০৯ নাম্বারের দুটি ফ্ল্যাটে কুন্তল ঘোষ থাকেন। সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে ৯০৩ নাম্বার ফ্ল্যাটে কুন্তল […]








