কলকাতা , ১৮ ডিসেম্বর:- সাংবিধানিক সংস্থান ও বিধানসভার নিয়ম বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা সম্ভব নয় বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধানসভায় এসে শুভেন্দু যে ইস্তফাপত্র দিয়েছেন, তাতে কোনো তারিখ ছিল না। কিন্তু ইমেলে পাঠানো চিঠিতে ছিল। কোনটা আসল, সেটা তাঁকে আগে বুঝতে হবে। সোমবার শুভেন্দু অধিকারীকে অধ্যক্ষ বিধানসভায় ডেকেছেন। সবদিক থেকে সন্তুষ্ট হবার পর সিদ্ধান্ত নেবেন তিনি। তবে, যতদিন তাঁর পদত্যাগ পত্র গৃহীত না হচ্ছে, ততদিন শুভেন্দু বিধানসভার নির্বাচিত সদস্য থাকছেন বলে বিমানবাবু জানান।
Related Articles
রেড রোডের অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৫ আগস্ট:- করোনা আবহের মধ্যেই রেড রোডে যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন রেড রোডের এই অনুষ্ঠান থেকে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা। প্রতিবছরের […]
রাজ্যে আসতে চলেছে আরও ২০০ কোম্পানি।
কলকাতা , ২ এপ্রিল:- রাজ্যে দ্বিতীয় দফা শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর এই দ্বিতীয় দফায় পর্যন্ত রাজ্যে মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাকি রয়েছে আরও ৬ দফা নির্বাচনে। সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরো দুইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী এপ্রিলের মধ্যে আসতে চলেছে এমনই জানা গেছে সূত্র মারফত। এই ২০০কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে […]
আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল। দমকলের […]









