সুদীপ দাস , ২২ ডিসেম্বর:- আসছে বড়দিন। বড়দিনের কথা ভেবে প্রত্যেকবছরই বাজারে আসে নতুন-নতুন কেক। বড়দিনের আগে প্রায় মাস দেড়েক ধরে সেইসমস্ত কেক তৈরীতে কারিগরদের সংখ্যাও বাড়ে বেকারীগুলিতে। সদর শহরের পাশাপাশি হুগলি জেলার বিস্তীর্ণ প্রান্ত জুড়ে রয়েছে বেকারি কারখানা। সেইসমস্ত কারখানায় সারাবছর বিস্কুট, পাউরুটি, কেক তৈরী হলেও বড়দিনের আগে মূলতঃ কেক তৈরীতেই ব্যাস্ত থাকেন কর্মীরা। […]
Author: khaborsojasaptaadmin
দাবিমতো টাকা না পেয়ে হাওড়ায় রেঁস্তোরায় হামলা , ঘটনার ছবি ধরা পড়ল CCTV-তে।
হাওড়া , ২২ ডিসেম্বর:- হাওড়ার চ্যাটার্জী হাট থানা এলাকায় রেঁস্তোরায় হামলার ঘটনা ঘটল। রেঁস্তোরা বন্ধ করার সময় দুই যুবক টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ফোন করে আরও লোক ডেকে মারধর রেঁস্তোরার মালিককে। অভিযোগ দায়ের হয়েছে চ্যাটার্জিহাট থানায়। সিসিটিভিতে ধরা পড়েছে হামলার ছবি। এই হামলা প্রসঙ্গে রেস্তোরাঁর […]
পরিযায়ী নয় , ভূমিপুত্র চাই। রাজীবের কেন্দ্রে তৃণমূলের পোস্টার ঘিরে বিতর্ক।
হাওড়া , ২২ ডিসেম্বর:- নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলে পোস্টার পড়ল ডোমজুড় এলাকায়। ডোমজুড়ে ভূমিপুত্র চেয়ে তৃণমূলের পোস্টার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মঙ্গলবার […]
কোচবিহারে সেচ দফতরের ৪৫ কোটি বকেয়া মেটানোর দাবিতে এক সপ্তাহ ধরে অবস্থানে ঠিকাদাররা
কোচবিহার , ২১ ডিসেম্বর:- প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। […]
ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
হুগলি , ২১ ডিসেম্বর:- চিকিৎসা পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে হাজির হয়ে নতুন সাজে সেজে ওঠা জরুরী বিভাগের দ্বারোদঘাটন করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক প্রবীর ঘোষাল। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী ও হাসপাতালের সুপার জয়ন্ত সরকার। এ দিন প্রবীর […]
বড়দিনে কেন জাতীয় ছুটি নয় ? বিদ্বেষের রাজনীতির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ মমতার
কলকাতা , ২১ ডিসেম্বর:- কেন্দ্রের বিজেপি সরকার দেশকে বিভাজনের চেষ্টা করছে।তাই ধর্মনের ভিত্তিতে বিভাজনের নীতি নিয়ে চলা হচ্ছে।পার্ক স্ট্রিটের অযালেন পার্কে বাৎসরিক ক্রিসমাস উৎসবের উদ্বোধন করে তাঁর প্রশ্ন, কেন আগের সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করে যিশু খ্রিস্টের জন্মদিনে আর জাতীয় ছুটি ঘোষণা করে না কেন্দ্রের বিজেপি সরকার ? সারা বিশ্বে যেখানে যিশুর জন্মদিন সমারোহে পালিত হয়। […]
কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়নের দাবি তুলে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়নের দাবি তুলে ফের সরব হয়েছেন। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কে লেখা এক চিঠিতে দাবি করেন কৃষকদের কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার একটি প্রকল্প ইতিমধ্যেই রাজ্যে চালু আছে। কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধি প্রকল্পের বরাদ্ধ রাজ্যের কোষাগারে পৌঁছে দিলে […]
ডায়ানোসরের মতোই পৃথিবী থেকে তৃণমূলও একদিন মুছে যাবে , হাওড়ায় বললেন অগ্নিমিত্রা।
হাওড়া, ২১ ডিসেম্বর:- ডায়ানোসরের মতোই পৃথিবী থেকে তৃণমূলও একদিন মুছে যাবে। দিদিমণি আর ভাইপো বিজেপিতে চলে আসবেন। হাওড়ায় বললেন অগ্নিমিত্রা। দিকে দিকে নারী নিগ্রহ, ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্য ব্যাপী বিজেপি মহিলা মোর্চার ধর্না কর্মসূচিকে সামনে রেখে হাওড়াতেও আজ বঙ্গবাসী মোড়ে মেট্রো চ্যানেলে ধর্না ও জেলাশাসকের অফিসে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের […]
এই রাজ্য সরকারকে বাক্স-প্যাটরা নিয়ে পাকিস্তানে চলে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ভারতী ঘোষ।
হুগলি , ২১ ডিসেম্বর:- হুগলি জেলার ধনেখালি সিবাইচন্ডী স্টেশনচত্বর মাঠে বিশাল জনসভা করলো বিজেপি।এদিন বিজেপির সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন সভামঞ্চ থেকে চাচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ সানান ভারতী ঘোষ।এদিন তিনি বলেন তৃণমূল সরকারের এবার পাকিস্তানের টিকিট কেটে রাখুক কারণ পাকিস্তানের ইমরান খান তাদের যোগ্য সন্মান দেবে।ভারতে যেখানে জয় […]

